
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম টেলিফোনে বাসস’কে বলেন, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনিমের নেতৃত্বে কর্মকর্তাবৃন্দ বিকেলে (স্থানীয় সময়) লন্ডনে প্রধানমন্ত্রীর অবস্থানস্থলে গিয়ে শেখ হাসিনার কাছে এই অর্থ সহায়তার চেক হস্তান্তর করেন।
প্রেস সচিব বলেন, হাইকমিশন লেডিস গ্রুপও বন্যা দুর্গত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ হাজার পাউন্ড অর্থ সহায়তা প্রদান করেন।
প্রধানমন্ত্রী অর্থ সাহায্যের চেক গ্রহণকালে বাংলাদেশে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার জন্য তাদের ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে সরকারি সফরে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



