Advertisement
জুমবাংলা ডেস্ক: বন্যার্তদের সাহায্যে এগিয়ে এগিয়ে আসুন: রেলমন্ত্রী বন্যার্ত মানুষদের সার্বিক সহযোগিতায় সমাজের সামর্থবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রেলমন্ত্রী এডভোকেট নুরুল ইসলাম সুজন।

তিনি বলেন, ‘প্রবল বন্যায় উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাটসহ বেশ কিছু জেলার মানুষ চরমভাবে দিনানিপাত করছেন। অধিকংশ এলাকা বন্যায় ক্ষতিগ্রস্থ হওয়ায় দুর্ভোগ প্রকট আকার ধারণ করেছে। সরকার যথেষ্ট ত্রাণ সামগ্রী বিতরণ করছে। কিন্তু এর পাশাপাশি সমাজের বিত্তবান মানুষদের বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসা উচিত। আমরা সকলে বানভাসী অসহায় মানুষগুলোর প্রতি একটু মানবিক হলে এই আপদকালীন সময়ে তারা খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবে।’

রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার মাধ্যমে সমাজের বিত্তবানদের সহযোগীতার আহ্বান জানান তিনি।

আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা আয়োজিত বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বেলমন্ত্রী এসব কথা বলেন।

রেলমন্ত্রী আরও বলেন, ‘উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা প্রতিবছরই বন্যা আক্রান্ত হয়। এবারও হয়েছে। আমরা পত্র-পত্রিকা ও টেলিভিশনে দেখেছি সেখানকার মানুষদের করুণ অবস্থা। সরকারের পাশাপাশি আওয়ামী লীগের কয়েকটি টিম বন্যা কবলিত এলাকায় গিয়ে ত্রাণ বিতরণ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী বিদেশে অবস্থান করলেও বন্যার্তদের সার্বিক খোঁজ খবর নিচ্ছেন। সমাজের সকল স্তরের মানুষকেও তিনি এই বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।’

বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ কার্যক্রমের জন্য রংপুর বিভাগ সাংভাদিক সমিতি, ঢাকার ভূয়োসী প্রশংসা করেন জাতীয় প্রেস ক্লাস সভাপতি ও যুগান্তর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম।

তিনি বলেন, ‘এটি একটি মহতী উদ্যোগ। চাইলেই যে কেউ স্বেচ্ছাসেবী এই কাজটি করতে পারে না। রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা মানবতার সেবায় যে উদ্যোগটি নিয়েছে তা প্রশংসার দাবিদার।’

তিনি বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সবাইকে এই মানবিক কাজটি করা উচিত। মানবিক এই উদ্যোগকে অনুকরন ও অনুসরণ করতে সামর্থবান ব্যক্তিদের অনুরোধ জানিয়ে সাইফুল আলম বলেন, যারা আজকে জলে ভাসছেন, জলে ডুবছেন, খাদ্য চিকিৎসা পাচ্ছেন না তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে। আসুন মানবিক দিক বিবেচনা করে সামর্থ অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়াই। যতক্ষণ পর্যন্ত আমরা এই কাজটি করতে না পারব ততক্ষণ পর্যন্ত আমরা ভালো মানুষ হতে পারি না। এই মুহূর্তে আমাদের ভালো মানুষ এবং ভালো নাগরিক হওয়া খুবই প্রয়োজন।’

বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল বলেন, বন্যায় মানুষ বড় কষ্টে আছে। তাদের সহযোগীতা করা আমাদের নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে। বন্যা পীড়িত মানুষদের কী যে কষ্ট তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। তাই আসুন সবাই যার যার সামর্থ অনুযায়ী বন্যার্তদের সাহায্য সহযোগীতা করি।

এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. ইলিয়াস হোসেন, রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ চৌধুরী, সহ-সভাপতি এম জে ইসলাম, সিনিয়র সাংবাদিক অমিয় ঘটক পুলক, নজমুল হক সরকার, মশিউর রহমান, গাউসুল আজম বিপু, মেহেদী হাসান, মোকছুদার রহমান, রংপুর বিভাগ সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ উন নবী, সাংগঠনকি সম্পাদক রেজাউল করিম প্লাবন, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য উজ্জল হোসেন জিসান প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.