Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বরিশাল সিটির মেয়রের বিরুদ্ধে মামলা
জাতীয় বরিশাল বিভাগীয় সংবাদ

বরিশাল সিটির মেয়রের বিরুদ্ধে মামলা

By iNews DeskOctober 7, 20192 Mins Read

7

Advertisement
জুমবাংলা ডেস্ক : বরিশাল নগরীতে ইন্টারনেট সার্ভিস প্রভাইডার ইউরোটেল বিডি অনলাইন লিমিটেডের টাওয়ার নির্মাণে জরিমানা ও ক্ষতিপূরণ আদায়ের হুমকি দেয়ায় বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মেয়রসহ ৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার বিকেলে বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতে ইউরোটেল বিডি অনলাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে জিএম (অপারেশন) এনামুল হক মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক কাজী কামরুল ইসলাম মামলাটির আদেশ দানে পরবর্তী দিন ধার্যের নির্দেশ দেন।

মামলায় অভিযুক্ত অন্যারা হলেন, বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, চিফ অ্যাসেসর, প্রশাসনিক কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা।

মামলা পরিচালনাকারী আইনজীবী আজাদ রহমান জানান, ২০০৭ সালে নগরীর ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ব্যবসায়ী এসএম জাকির হোসেন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সর্বস্তরের মানুষের দোড়গোড়ায় ইন্টারনেট সুবিধা পৌছে দিতে বিটিআরসি থেকে ইন্টারনেট সার্ভিস প্রভাইডার ইউরোটেল বিডি অনলাইন লিমিটেডের লাইসেন্স প্রাপ্ত হন। এরপর থেকে তিনি দক্ষিণাঞ্চলে ইন্টারনেট সেবা দিয়ে আসছেন। এ সেবা মানুষের দোড়গোড়ায় পৌছে দিতে নগরীর এন হোসেন গলিতে তার নিজ ভবনের উপর টাওয়ার নির্মাণ করেন।

বিসিসিসহ বহু সরকারি, বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়ে সংযোগ সেবা প্রদান করে আসছে। তিনি সরকারি, বেসরকারি অনেক ইভেন্ট বিনা মূল্যে ইন্টারনেট সেবা দিয়ে থাকেন। ৪র্থ জাতীয় উন্নয়ন মেলায় বেসরকারি সেবা প্রতিষ্ঠান হিসাবে সেবা খাতে অবদান রাখায় ২য় স্থান পেয়ে বরিশাল জেলা প্রশাসকের কাছ থেকে পুরুস্কৃত হয়েছে প্রতিষ্ঠানটি। নদী ঘেরা ও উপকুলীয় অঞ্চল হওয়ায় মাটির নীচ থেকে ভূগর্ভস্থ ইন্টারনেট ক্যাবল নেয়া সম্ভব না হওয়ায় টাওয়ারের মাধ্যমে ইন্টারনেট সেবা দিয়ে আসছেন।

কিন্তু চলতি বছর ৩০ সেপ্টেম্বর বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এক স্মারকাদাশে বিনানুমতিতে টাওয়ার নির্মাণে কেন জরিমানা ও ক্ষতিপূরণ আদায় করা হবে তা জানতে চেয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন। এসএম জাকির হোসেন স্মারকাদেশ পেয়ে গত ২ অক্টোবর তার জবাব দেন।

জবাববে তিনি জানান, টাওয়ার নির্মাণে সরকারি কোষাগারে টাকা জমা দেয়ায় বিটিআরসি সর্বশেষ ২০১৭ সালের ২৮ মে থেকে ২০২২ সালের ২৭ মে পর্যন্ত তার লাইসেন্স নবায়ন করে। একই সাথে এসএম জাকির হোসেন ট্রেড লাইসেন্সসহ অপরাপর রাজস্বাদি নিয়মিত পরিশোধ করেন। এছাড়া বিরোধীয় টাওয়ার ঢাকা থেকে মেইনটেন করা হয়। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনেক দেশী বিদেশী দপ্তর ও প্রতিষ্ঠানের কার্যক্রম ওই টাওয়ারের মাধ্যমে পরিচালিত হয়।

সরকারের সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি ও নিয়মিত টাকা পরিশোধ করায় বিসিসি আইন ও সংশ্লিষ্ট বিধিতে টাওয়ারের উপর কর ধার্য্যে করার কোনো সুযোগ নাই এবং কোনো অনুমতিরও প্রয়োজন নাই।

স্মারকাদেশের জবাবে গত ৩ অক্টোবর এসএম জাকির হোসেন পক্ষে আমমোক্তার প্রতিষ্ঠানের জিএম (অপারেশন) এনামুল হককে সিটি কর্পোরেশনে ডেকে নিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা স্মারকাদেশ কার্যকর করার হুমকি দেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa