
এদিন চা বিরতিতে যাওয়ার কিছু আগে সিরাজের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করতে থাকেন কয়েক জন দর্শক। বিষয়টি অধিনায়ক আজিংকা রাহানেকে জানান সিরাজ। আম্পায়ারদের সঙ্গে কথা বলেন ভারত অধিনায়ক। এরপরই ম্যাচ রেফারিদের সঙ্গে কথা বলেন দুই আম্পায়ার।
রাহানে ও সিরাজদের কাছে জানতে চাওয়া হয় কোন জায়গা থেকে এমন মন্তব্য করা হচ্ছে। তারা সেই দিকের দর্শকদের দেখিয়ে দেন। পুলিশের সাহায্যে মাঠ থেকে বের করে দেওয়া হয় সেই জায়গায় বসে থাকা দর্শকদের। এর আগে সিডনি টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিনও সিরাজ এবং যাশপ্রীত বুমরার সঙ্গে একই ঘটনা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



