Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আগামীকাল থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি
জাতীয়

আগামীকাল থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 16, 2022Updated:July 16, 20223 Mins Read

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামীকাল ১৭ জুলাই থেকে  ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)। সংলাপে আওয়ামী লীগ, বিএনপিসহ ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামীকাল থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি

Advertisement

ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের জানান, সংলাপে নির্ধারিত কোনো আলোচ্যসূচি থাকছে না। আলোচ্যসূচি উন্মুক্ত।

প্রতিটি নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে থাকে। এ কমিশনও সেই ধারা অব্যাহত রাখছে।

অতিরিক্ত সচিব জানান, আগামীকাল থেকে রাজনৈতিক দলগুলোর কাছে সংলাপের চিঠি  পাঠানো হবে। প্রতিটি দল থেকে ১০ জন করে প্রতিনিধি অংশ নিতে পারবেন।

আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ছাড়া অন্য দলগুলোর জন্য এক ঘণ্টা করে সময় নির্ধারণ করা হয়েছে। ওই তিন দলের জন্য সময় রাখা হয়েছে দুই ঘণ্টা করে।

অশোক কুমার দেবনাথ বলেন, ১৭ জুলাই (রোববার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত  জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, দুপুর ১২টা  থেকে ১টা পর্যন্ত বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, বিকেল আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বাংলাদেশ কংগ্রেস ও বিকেল ৪টা থেকে ৫টা বাংলাদেশ মুসলিম লীগ বি এম এল  এর সঙ্গে বৈঠক কররে ইসি।

১৮ জুলাই (সোমবার) সকাল সাড়ে ১০টা সাড়ে ১১টা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, দুপুর ১২ টা থেকে ১টা বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, আর আড়াইটা থেকে সাড়ে ৩টা খেলাফত মজলিস, বিকেল ৪টা থেকে ৫টা বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

১৯ জুলাই (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১ টা বাংলাদেশ কল্যাণ পার্টি,  দুপুর ১২ টা থেকে দুপুর ১টা ইসলামিক ঐক্যজোট,  বিকাল আড়াইটা থেকে সাড়ে ৩টা বাংলাদেশ খেলাফত মজলিস,  ৪টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ সাম্যবাদী দল -এম এল।

২০ জুলাই (বুধবার) সকাল সাড়ে ১০টা  থেকে সাড়ে ১১টা গণতন্ত্রী পার্টি, দুপুর ১২টা থেকে ১টা বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

২১ জুলাই  (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১ টা বাংলাদেশ তরিকত ফেডারেশন, দুপুর ১২টা থেকে দুপুর ১টা বাংলাদেশ জাতীয় পার্টি,  দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও  বিকাল ৪ টা থেকে ৫টা গণফ্রন্টের সঙ্গে সংলাপ করবে ইসি।

২৪ জুলাই (রোববার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বাংলাদেশ খেলাফত আন্দোলন,  দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় পার্টি-জেপি,  আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি, বিকেল ৪টা থেকে ৫টা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।

২৫ জুলাই (সোমবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা বাংলাদেশ মুসলিম লীগ, দুপুর ১২টা থেকে দুপুর ১টা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বেলা আড়াইটা থেকে সাড়ে  ৩টা বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ, বিকাল ৪ টা থেকে ৫টা লিভারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

২৬  জুলাই (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জমিয়াতে ওলামায়ে ইসলাম বাংলাদেশ, দুপুর ১২টা থেকে দুপুর ১টা বিকল্পধারা বাংলাদেশ, বিকেল আড়াইটা থেকে সাড়ে ৩টা ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিকেল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি।

২৭ জুলাই (বুধবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জাকের পার্টি, বেলা আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত কৃষক শ্রমিক জনতা লীগ।

২৮ জুলাই (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা গণফোরাম,  দুপুর ১২টা থেকে ১টা  বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি -বাংলাদেশ ন্যাপ, বেলা আড়াইটা থেকে সাড়ে ৩টা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।

৩১ জুলাই (রোববার ) ১১ টা থেকে ১টা পর্যন্ত জাতীয় পার্টি ও  বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করবে ইসি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa