রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় শিক্ষিত ও স্বচ্ছ মানুষের বসবাস বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বসুন্ধরা এবং নতুন নতুন যেসব আবাসিক এলাকা গড়ে উঠছে, সেখানে কিন্তু সব শিক্ষিত ও স্বচ্ছ মানুষের বাস।’

আজ বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে আয়োজিত ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা : আমার, আপনার সবার দায়িত্ব’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বসুন্ধরা আবাসিক, বনানী, গুলশান এলাকার মানুষ ভাগ্যবান বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, ‘আপনারা যারা এসব এলাকায় আছেন তারা সৌভাগ্যবান। বসুন্ধরাসহ নতুন নতুন যেসব আবাসিক এলাকা গড়ে উঠছে, সেখানে সব শিক্ষিত মানুষের বাস।
স্বচ্ছ নগর গড়া আপনাদের জন্য অনেক সহজ।’ নগর বর্জ্যমুক্ত রাখা নাগরিকের দায়িত্ব—এ বিষয়ে সবার মধ্যে সচেতনতা তৈরি করতে হবে বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিশুদের মধ্যে এই সচেতনতার অভ্যাস গড়ার আহ্বান জানান।
ওয়াসা, বিদ্যুৎ বিতরণকারী সংস্থা, সিটি করপোরেশনসহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের অভাব রয়েছে।
এই সমন্বয়হীনতার কারণে নগরবাসীকে নানা ধরনের ভোগান্তি পোহাতে হয় বলে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী।
মন্ত্রী বলেন, ঢাকা শহরের সমস্যার মূল কারণগুলোর একটি হলো নগর ব্যবস্থাপনার সঙ্গে জড়িত বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব। ঢাকার পুঞ্জীভূত নাগরিক সমস্যাগুলোর স্থায়ী ও কার্যকর সমাধানের জন্য সিটি করপোরেশনগুলোকে একটি পূর্ণাঙ্গ ‘গভর্নমেন্ট’ বা নগর সরকারে রূপান্তর করা প্রয়োজন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে খুবই সিরিয়াস বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



