Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার বাংলাদেশ ও ভূটান সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করতে পারে: রাষ্ট্রপতি
আন্তর্জাতিক জাতীয় স্লাইডার

বাংলাদেশ ও ভূটান সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করতে পারে: রাষ্ট্রপতি

By Hasan Majorমার্চ 24, 20212 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ এবং ভূটান দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইটি), কৃষি, হর্টিকালচার, ট্যুরিজম এবং মৎসসহ আরও নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র খুঁজে বের করতে পারে।

বাংলাদেশ সফররত ভূটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। খবর বাসসের।

রাষ্ট্রপতি সফররত বিদেশী অতিথিদের বলেন, দু’দেশের মধ্যে ব্যবসা- বাণিজ্য, কানেকটিভিটি, শিক্ষা, সাংস্কৃতিক বিনিময়, জনগণের পর্যায়ে যোগাযেগ এবং পর্যটনের ক্ষেত্রে চমৎকার সহযোগিতা বিরাজ করছে।

তিনি বলেন, দু’টি দেশই আইসিটি, কৃষি, হর্টিকালচার এবং মৎসসহ আরও নতুন সহযোগিতার ক্ষেত্র খুঁজে বের করতে পারে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। রাষ্ট্রপতি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ভূটানের সমর্থনের কথা স্মরণ করে ভূটান সরকার এবং সেদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ভূটান বাংলাদেশের খুবই বিশ্বস্থ বন্ধু। ভূটানের সঙ্গে বাংলাদেশের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে এবং এই সর্ম্পক দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশের দুটি উৎসব বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উৎসবে যোগ দেয়ায় ভূটানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

ভূটানের প্রধানমন্ত্রী শেরিং ঐতিহাসিক দুটি উৎসবে যোগ দিতে বাংলাদেশে তিনদিনের সরকারি সফরে গতকাল সকালে ঢাকা আসেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভূটানে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করায় সেদেশের সরকার ও জনগণকে বিশেষ ধন্যবাদ জানান। দেশটিতে হাজার হাজার প্রদীপ জ্বালিয়ে এবং স্মারক ডাক টিকিট প্রকাশ করে উৎসব পালন করা হয়।

আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক শুরুর আগে ভূটানের প্রধানমন্ত্রী শেরিং রাষ্ট্রপতি আবদুল হামিদকে একটি স্মরক ডাক টিকিট উপহার দেন।

বাংলাদেশে এই ঐতিহাসিক উৎসবে ডা. শেরিংকে আমন্ত্রন জানানোর জন্য তিনি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

ভূটানের প্রধানমন্ত্রী শেরিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বিভিন্ন সেক্টরে বিশেষ করে আর্থ-সামাজিক খাত এবং নারীর ক্ষমতায়নে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রেলমন্ত্রী নুরুল ইসলাম সূজন এবং পররাষ্ট্র মন্ত্রনালয় ও বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
বৈঠক করবেন

আগামী সপ্তাহে বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

জুন 14, 2026
চুক্তি

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

জুন 14, 2026
ক্লাস শুরু

২৩ দিনের ছুটি শেষে খুলছে মাদ্রাসা, আজ থেকে শুরু হচ্ছে ক্লাস

জুন 14, 2026
Latest News
বৈঠক করবেন

আগামী সপ্তাহে বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

চুক্তি

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

ক্লাস শুরু

২৩ দিনের ছুটি শেষে খুলছে মাদ্রাসা, আজ থেকে শুরু হচ্ছে ক্লাস

১-১ গোলে ড্র

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ বললেন, ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

গুলিতে আহত

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে আহত ভারতীয় চোরাকারবারি

সাক্ষ্যগ্রহণ

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈম হাসানকে মারধর: ওসি প্রত্যাহার

বিক্ষোভ মিছিল

শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ, জামায়াত-শিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডার অভিযোগ

ঝড়ের শঙ্কা

সকাল ৯টার মধ্যে ৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

সদর হাসপাতালে আইসিইউ চালু

দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa