Advertisement
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দল (নারী ও পুরুষ), ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত স্পন্সর হলো শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম ‘দারাজ’। বুধবার (৭ এপ্রিল) এই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর ফলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল (নারী ও পুরুষ), বাংলাদেশ ‘এ’ দল এবং বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কিটে থাকবে দারাজের লোগো। দারাজের সহযোগী প্রতিষ্ঠান হাংরিনাকি দলের কিটস পার্টনার হিসেবে থাকবে। আজ থেকেই শুরু হওয়া এ স্পন্সরশিপ কার্যকরী থাকবে ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত।

বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বাংলাদেশের ক্রিকেটে দারাজকে স্বাগত জানিয়ে বলেন, ‘খুবই অল্পসময়ে দারাজ বাংলাদেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্মে পরিণত হয়েছে এবং বলা যেতে পারে, এটি সবচেয়ে জনপ্রিয় ই-কমার্স সাইট। কভিড-১৯ এর বৈশ্বিক মহামারির প্রতিকূল সময়সহ অন্যান্য সময় দারাজ যেভাবে লাখো মানুষের দোরগোড়ায় গ্রাহকসেবা দিয়েছে, তা সত্যিই প্রশংসাযোগ্য’।

তিনি আরো বলেন, ‘দারাজের মতো আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করা প্রগতিশীল ও উদ্ভাবনী একটি প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব করতে পেরে বিসিবি আনন্দিত। এ লক্ষ্যে এগিয়ে আসার জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের সাথে এর ব্র্যান্ড অ্যাসোসিয়েশনের জন্য আমি দারাজকে ধন্যবাদ জানাই। আমরা উভয়ই বাংলাদেশ ক্রিকেটের সাফল্যপ্রত্যাশী বলে আমি আশাবাদী দারাজের সাথে আমাদের সম্পর্ক শক্তিশালী ও দীর্ঘস্থায়ী হবে’।

দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ‘দেশের জন্য কিছু করতে পারা নিঃসন্দেহে আমাদের কাছে অত্যন্ত আনন্দদায়ক। জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হওয়ার সুযোগ পেয়ে আমাদের মনে হচ্ছে আমরা বাংলাদেশে ক্রিকেটের আবেগ ও গৌরবের অংশীদার হতে পেরেছি। দারাজ গর্বিত, কারণ এর মাধ্যমে আসছে বছরগুলোতে দলের প্রতিটি বিশেষ প্রাপ্তি ও সাফল্যের সাথে জড়িত থাকবে দারাজের নাম’।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.