
থাই দূতাবাস গত ১৭ এপ্রিল প্রথমবারের মতো একটি ফ্লাইটে ৩৫ জন নাগরিককে নিজ দেশে ফেরত পাঠায়। প্রয়োজনে এ রকম বিশেষ ফ্লাইটের উদ্যোগ আরো নেওয়া হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে থাই দূতাবাস। থাই নাগরিকদের স্বাচ্ছন্দ্যে দেশে ফেরত পাঠানোয় সর্বাত্মক সহযোগিতা করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, ইমিগ্রেশন ও বিমানবন্দর কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে ঢাকাস্থ থাই দূতাবাস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



