Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বাংলাদেশ জরিপ অধিদপ্তরে ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন করলেন প্রতিরক্ষা সচিব
জাতীয়

বাংলাদেশ জরিপ অধিদপ্তরে ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন করলেন প্রতিরক্ষা সচিব

By Hasan MajorAugust 26, 20202 Mins Read

বাংলাদেশ জরিপ অধিদপ্তরে ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন করলেন প্রতিরক্ষা সচিব

Advertisement
জুমবাংলা ডেস্ক: মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ জরিপ অধিদপ্তরের মিরপুর-১৪ এ অবস্থিত ডিজিটাল মেপিং সেন্টারে আজ (২৬ আগস্ট) বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল।

বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করার পর প্রতিরক্ষা সচিব সেখানে একটি গাছের চারা রোপণ করেন।

বঙ্গবন্ধু কর্ণারে জাতির পিতার বর্ণাঢ্য জীবন ও স্বাধীনতা সংগ্রামের উপর প্রকাশিত আলোকচিত্র, বইপত্র সন্নিবেশিত করা হয়েছে। একই সাথে বঙ্গবন্ধু কর্তৃক বিভিন্ন বিখ্যাত ব্যক্তিবর্গকে তার নিজ হাতে লেখা কিছু গুরুত্বপূর্ণ চিঠির প্রতিচ্ছবি প্রদর্শন করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবের দিক নির্দেশনা, বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সকল স্তরের কর্মচারীর সহযোগিতা এবং সার্ভেয়ার জেনারেল এর সার্বিক পরিকল্পনায় এই কর্ণারটি স্থাপন করা হয়েছে যা ভবিষ্যতে আরো বিস্তৃত করা হবে ।

বাংলাদেশ জরিপ অধিদপ্তর এ দেশের মানচিত্র প্রণয়নকারী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনীর জন্য সকল ধরনের প্রশিক্ষণ ও অপারেশনাল মানচিত্র প্রণয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনার জন্য সব ধরনের ভূ-উপাত্ত সংরক্ষণ ও সরবরাহ করে থাকে।

বাংলাদেশ জরিপ অধিদপ্তর বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মুজিব শতবর্ষ পালন করে আসছে । এর অংশ হিসেবে জাতির পিতার স্মৃতিকে কর্মক্ষেত্রে যথাযোগ্য মর্যাদায় লালন এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় বঙ্গবন্ধুর অনুপ্রেরণাকে সকল কর্মচারীর মধ্য ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ প্রতিষ্ঠানে একটি বঙ্গবন্ধু কর্ণার স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়।

অনুষ্ঠানে যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম সেলিনা হক, যুগ্মসচিব ড. নূরুন্নাহার চৌধুরী, সার্ভেয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুনিরুজ্জামানএবং বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারিগণ।

প্রতিরক্ষা সচিব জরিপ অধিদপ্তরের মানচিত্র প্রণয়নের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করেন। পরিদর্শন পরবর্তী বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারির উদ্দেশ্যে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, দেশপ্রেম এবং দেশ ও জাতি গঠনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরিশেষে তিনি জাতির পিতার জীবনাদর্শে উজ্জ্বীবিত হয়ে সততার সঙ্গে সরকারি দায়িত্ব পালনে সকলের প্রতি আহবান জানান। সূত্র: আইএসপিআর 

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ছুটির সুযোগ

আগস্টে টানা ৪ দিন করে দুই দফায় ছুটির সুযোগ

July 17, 2026
হত্যাকারী

হত্যার সময় জিয়াউর রহমানকে দেখে ‘কাঁপছিলেন’ সাবেক মেজর মোজাফফর

July 17, 2026
শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

July 16, 2026

Latest News

ছুটির সুযোগ

আগস্টে টানা ৪ দিন করে দুই দফায় ছুটির সুযোগ

হত্যাকারী

হত্যার সময় জিয়াউর রহমানকে দেখে ‘কাঁপছিলেন’ সাবেক মেজর মোজাফফর

শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

সরকারি কর্মকর্তা

সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

ইসি

খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি

Salman F Rahman

চেক ডিজঅনার মামলা: জামিন পেলেন সালমান এফ রহমান

Atok

জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক

সেনাপ্রধান

দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

ডিএমপি

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা : ডিএমপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa