Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা বাংলাদেশ-ভারতের ম্যাচ বাতিল করতে হরতালের ডাক
খেলাধুলা

বাংলাদেশ-ভারতের ম্যাচ বাতিল করতে হরতালের ডাক

By Bhuiyan Md TomalSeptember 24, 20242 Mins Read

বাংলাদেশ-ভারতের ম্যাচ বাতিল করতে হরতালের ডাক

Advertisement
জুমবাংলা ডেস্ক :  হিন্দু মহাসভা বহুদিন ধরেই বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচ বাতিলের ডাক দিয়ে যাচ্ছে। কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট বাতিল করার সর্বোচ্চ চেষ্টা চালাবে বলে ঘোষণা দিলেও এখনো পর্যন্ত সে ঘোষণাকে পাত্তা দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।

এর মধ্যেই ধর্মভিত্তিক রাজনৈতিক দলটি ঘোষণা দিয়েছে আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ও ভারতের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচটি যেন না হয়, সেটা নিশ্চিত করতে হরতালের ডাক দিয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা।

বাংলাদেশে সনাতন ধর্মীদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ বাতিলের দাবি বেশ আগ থেকে করে আসছে হিন্দু মহাসভা। বিশেষ করে কানপুরে দ্বিতীয় টেস্ট ও গোয়ালিয়রের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বাতিলের ব্যাপারেই বেশি সরব তারা। কারণ, এই দুই ভেন্যুর অঞ্চলেই একটু শক্তিশালী মহাসভা।

দলটির সহ-সভাপতি জয়বীর ভরদ্বাজের দাবি, বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে এবং মন্দির ধ্বংস করা হচ্ছে। তিনি জানিয়েছেন, ‘আমরা ম্যাচটা এখানে হতে দেব না। আমাদের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ দল যখন গোয়ালিয়রে আসবে, তখন আমরা প্রতিবাদ জানাব।’ হিন্দু মহাসভা ম্যাচের দিন ‘গোয়ালিয়র বন্ধ’-এর ডাক দিয়েছে। তবে জরুরি সেবা এর আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে।

তবে গোয়ালিয়র পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা নিয়ে সবাইকে শঙ্কামুক্ত থাকতে বলা হয়েছে। এক অফিসার বলেছেন, ‘আমি ব্যবস্থা নিয়েছি। এটা বড় কোনো দল না যারা শহরের আইনশৃঙ্খলায় ব্যাঘাত ঘটাতে পারে। মানুষের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

২০১০ সালের পর থেকে গোয়ালিয়রে আন্তর্জাতিক ম্যাচ হয় না। আগামী ৬ অক্টোবরের ম্যাচটি তাই গোয়ালিয়রের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
বিশ্বকাপে খেলা

বিশ্বকাপে খেলার আড়ালে মানসিক চাপ, যা বলছেন বিজ্ঞানীরা

July 4, 2026
স্মরণীয় বিশ্বকাপ

স্মরণীয় বিশ্বকাপ শেষে ভোজিনিয়ার আবেগঘন বার্তা

July 4, 2026
কেপ ভার্দে

‘এখন কেউ বলবে না, কেপ ভার্দে কোথায়’

July 4, 2026

Latest News

বিশ্বকাপে খেলা

বিশ্বকাপে খেলার আড়ালে মানসিক চাপ, যা বলছেন বিজ্ঞানীরা

স্মরণীয় বিশ্বকাপ

স্মরণীয় বিশ্বকাপ শেষে ভোজিনিয়ার আবেগঘন বার্তা

কেপ ভার্দে

‘এখন কেউ বলবে না, কেপ ভার্দে কোথায়’

ফিফা সভাপতি

‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির

মেসি

গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি

মেসি

কেপ ভার্দের খেলোয়াড়দের সঙ্গে ছবি তুলে জার্সি উপহার দিলেন মেসি

Messi

কেপ ভার্দের ফুটবলারদের নিয়ে মেসির মজার মন্তব্য

ticket

বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ফের বিতর্কে ফিফা

WorldCup

আজ রাত থেকেই শুরু শেষ ষোলোর ম্যাচ, জানুন কে কার মুখোমুখি হচ্ছে

মেসি

আর্জেন্টিনার শুধরে নেওয়ার মতো ‘অনেক ভুল’ রয়েছে : মেসি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa