
দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আগামী বছরের শুরুতে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু নিরাপত্তা ইস্যুতে টেস্ট সিরিজটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করার দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির এই দাবি মানতে চাইছে না পিসিবি। দলটির অধিনায়ক আজহার আলী আইসিসির প্রতি অনুরোধ জানিয়ে বলেন, এশিয়ার দলগুলো যদি একে অপরের সহায়তায় এগিয়ে না আসে, তাহলে এর শেষ ফল কি দাঁড়াবে?
তিনি জানান, এমনিতেই আমরা টেস্ট খেলি কম। আমি নিশ্চিত বাংলাদেশও খুব বেশি টেস্ট খেলে না। আমাদের তাই একে অপরকে সহযোগিতা করা উচিত। আমি আইসিসির প্রতি অনুরোধ করব, কেউ যেন অজুহাত না দেখায় সে উদ্যোগ যেন নেয়া হয়।
প্রসঙ্গত, ২০০৯ সালে পাকিস্তান সফরে গিয়ে সন্ত্রাসী হামলার কবলে পড়ে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সেই হামলায় আহত হন বেশ কিছু লঙ্কান ক্রিকেটার। এরপর টানা দশ বছর পাকিস্তান সফরে রাজি হয়নি টেস্ট খেলুড়ে দেশগুলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



