স্পোর্টস ডেস্ক: পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান জাতীয় নারী ক্রিকেট দল। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।

বাংলাদেশ-পাকিস্তান

Advertisement

এদিকে এ সফরের পুরো সূচি আগেই ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে এই সফর। তবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচে মাঠে নামার আগে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে নিগার সুলতানা জ্যোতিরা।

সোমবার (২৩ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে প্রস্তুতি ম্যাচটি। এরপরই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগ্রেসরা।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ২৫ অক্টোবর, আর বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ হবে ২৭ ও ২৯ অক্টোবর। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সবগুলো ম্যাচই মাঠে গড়াবে বিকেল সাড়ে চারটায়।

ওয়ানডে সিরিজ শুরু হবে ৪ নভেম্বর। এই সিরিজের বাকি দুই ম্যাচ ৭ ও ১০ নভেম্বর মাঠে গড়াবে। হোম অব ক্রিকেট মিরপুরে সকাল সাড়ে ৯টা থেকে মাঠে গড়াবে ওয়ানডে ম্যাচগুলো।

বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, শামিমা সুলতানা, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, শরিফা খাতুন, সানজিদা আক্তার, রাবেয়া সুলতানা, ফাহিমা খাতুন, নিশিতা আক্তার নিশি, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষা, সাথী রানী।

তারিখসময়মাঠ
২৫ অক্টোবরবিকেল সাড়ে ৪টাজহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
২৭ অক্টোবরবিকেল সাড়ে ৪টাজহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
২৯ অক্টোবরবিকেল সাড়ে ৪টাজহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
৪ নভেম্বরসকাল সাড়ে ৯টাশের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
৭ নভেম্বরসকাল সাড়ে ৯টাশের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
১০ নভেম্বরসকাল সাড়ে ৯টাশের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

টিভিতে আজকের (২৩ অক্টোবর, ২০২৩) খেলা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google