Advertisement
জুমবাংলা ডেস্ক : ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, দেশপ্রেমিক ও যোগ্য নাগরিক হতে হলে সকলকে বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে হবে। বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অবিচ্ছেদ্য বিষয়।

শনিবার (২ জানুয়ারি) জামালপুরে ইসলামপুর উচ্চবিদ্যালয় মাঠে মুজিবশতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, ইসলামপুর উপজেলা শাখা আয়োজিত বিভিন্ন সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘বঙ্গবন্ধু বাংলাদেশের প্রতিচ্ছবি’ শীর্ষক দুইটি বই বিতরণ অনুষ্ঠানে প্রধান হিসেবে বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী বলেন, আগামী প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরতে হলে আগে নিজেদেরকে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম, দেশের জন্য তাঁর আত্মত্যাগ, তাঁর নৈতিকতা ও সততা, মানুষের জন্য তাঁর অগাধ ভালোবাসার কথা জানতে হবে। সে লক্ষ্যে বঙ্গবন্ধুর নিজের লিখিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান লিখিত ‘বঙ্গবন্ধু বাংলাদেশের প্রতিচ্ছবি’ বঙ্গবন্ধুকে জানার ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে বঙ্গবন্ধুকে ভালোভাবে জানার জন্য শিক্ষক শিক্ষার্থী সহ সকল শ্রেণী-পেশার মানুষের মাঝে এসব বই ছড়িয়ে দিতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদেরকে নিয়ে নিয়মিতভাবে এসব বই পড়ার পাঠচক্র ও প্রতিযোগিতার আয়োজন করতে হবে। এর মাধ্যমে আগামী প্রজন্ম প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার অভিযাত্রায় সঠিকভাবে অবদান রাখতে পারবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা পাবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান ও জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী।

বাংলাদেশ আওয়ামী লীগ, ইসলামপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন ইসলামপুর সরকারি কলেজের অধ্যক্ষ সুলতান সালাউদ্দিন, জামালপুর জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জামাল আব্দুল নাসের বাবুল, ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম মাজহারুল ইসলাম, ইসলামপুর আব্দুস সামাদ পারভেজ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল আব্দুন নাসের চারলেস চৌধুরী, ইসলামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফা বেগম, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.