বাংলাদেশকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (২৬ মার্চ) নিজ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বার্তা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
বার্তায় তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমি বাংলাদেশের জনগণকে আপনাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই।
রুবিও বলেন, সাম্প্রতিক নির্বাচনের পর বাংলাদেশ যখন তার ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু করছে, ঠিক তখনই এই উদযাপনটি অনুষ্ঠিত হলো। একটি মুক্ত, উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অভিন্ন স্বপ্নে প্রোথিত বাংলাদেশের সাথে আমাদের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্ব দেয়। আমরা উভয় দেশের জনগণের কল্যাণে আমাদের অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার প্রত্যাশা করি।
আরও পড়ুনঃ
২৬শে মার্চ স্বাধীনতা দিবস: আত্মত্যাগের ইতিহাসে দাঁড়িয়ে নতুন প্রত্যয়ের দিন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ যখন এই ঐতিহাসিক মুহূর্তটি উদযাপন করছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সম্পর্ককে আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


