দুই দলের জন্যই বছরের শেষ সিরিজ। বাংলাদেশ বা ওয়েস্ট ইন্ডিজ দুই দলের কেউই বছরটা খুব একটা ভালোভাবে পার করেনি। বাংলাদেশ একের পর এক সিরিজ হেরেছে। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি… নিজেদের শেষ ৪ সিরিজেই হেরেছে টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজ

Advertisement

আর ওয়েস্ট ইন্ডিজের বছরের শেষটা কেটেছে মিশ্র। তবে নিজেদের মাঠে বিশ্বকাপটায় ভালো কিছু করে দেখাতে না পারার আক্ষেপ আছে তাদেরও। এমন অবস্থায় বছরের শেষটা ভাল করতে মরিয়া উইন্ডিজ দল। যেখানে বাংলাদেশকে তারা মোকাবেলা করবে তিন ফরম্যাটেই।

সিরিজ শুরুর আগে ক্রিকবাজকে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ আন্দ্রে কুলি বলেন, ‘খুব গুরুত্বপূর্ণ (জয় দিয়ে বছর শেষ করা)। কারণ সাউথ আফ্রিকা সিরিজের হতাশাজনক পারফরম্যান্স থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আগে, প্রথম তিন বা চার দিন বৃষ্টির কারণে ব্যাহত হয়েছিল এবং আমরা তখন অ্যান্টিগার মাটিতে বেশ কয়েকটি ভালো সেশন পার করতে সক্ষম হই। প্রত্যেকেই ভালো অবস্থার মধ্যে রয়েছে এবং প্রত্যেকেই ফিট এবং খেলার উপযোগী।

https://inews.zoombangla.com/bangla-song-a-dance-e/

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে স্কোয়াড পাচ্ছেন কুলি। তার বিশ্বাস দলের প্রত্যেকেই নিজেকে প্রমাণের সুযোগ পাবেন, ‘প্রত্যেক খেলোয়াড়েরই সুযোগ রয়েছে। আমাদের এখানে এমন খেলোয়াড় আছে যারা বাংলাদেশের বিপক্ষে হোম বা অ্যাওয়ে খেলেছে এবং সেই সিরিজগুলো জিতেছে। আপনি জানেন খেলোয়াড়রা একে অপরের সাথে পরিচিত এবং আমাদের কিছু নতুন খেলোয়াড় আছে যারা এই সিরিজগুলোর কোনোটিতেই খেলেনি।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.