Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অর্থনীতি-ব্যবসা বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

By Shamim RezaJune 3, 20262 Mins Read

জোরপূর্বক শ্রম (ফোর্সড লেবার) ইস্যুতে বাংলাদেশসহ ৬০টি দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এ উদ্যোগকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন বাণিজ্য কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে।

নতুন শুল্ক আরোপ

Advertisement

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) প্রকাশিত প্রস্তাবে বলা হয়েছে, এসব দেশের ব্যর্থতা যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য অযৌক্তিক বাধা সৃষ্টি করছে এবং মার্কিন শ্রমিকদের জন্য অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি করছে।

প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ, কানাডা, ইকুয়েডর, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পাকিস্তান, আর্জেন্টিনা, কম্বোডিয়া, এল সালভাদর, গুয়াতেমালা, মালয়েশিয়া, তাইওয়ান ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে।

অন্যদিকে তদন্তের আওতায় থাকা বাকি ৪৫টি দেশের পণ্যের ওপর ১২ দশমিক ৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিয়েসন গ্রিয়ার এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারদের জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানি রোধে ব্যর্থতা গ্রহণযোগ্য নয়। এর ফলে মার্কিন শ্রমিকরা বৈশ্বিক বাজারে অসম প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছেন।

ইউএসটিআর আরও জানিয়েছে, নির্দিষ্ট পরিমাণ পোশাক ও বস্ত্রপণ্য কম শুল্কে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দিতে একটি বিশেষ টেক্সটাইল ব্যবস্থা চালুর প্রস্তাবও বিবেচনায় রয়েছে। তবে এ সুবিধার আওতায় কত পরিমাণ পণ্য এবং কী হারে শুল্ক ছাড় দেওয়া হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

আগামী ২৪ জুলাই ট্রাম্প প্রশাসনের আরোপিত ১০ শতাংশ সাময়িক শুল্কের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এর মধ্যেই নতুন এ প্রস্তাব সামনে এলো।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি মার্কিন সুপ্রিম কোর্ট আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় আরোপিত ট্রাম্প প্রশাসনের কয়েকটি শুল্ক বাতিল করে দেয়। এরপর থেকেই প্রশাসন বিকল্প আইনি ভিত্তিতে শুল্ক কাঠামো পুনর্গঠনের চেষ্টা করছে।

সূত্র: রয়টার্স

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
নতুন শুল্ক আরোপ
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
bkash

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড-এ ২২টি পুরস্কার জিতেছে বিকাশ

June 23, 2026
ওয়ান ব্যাংক

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষনিক টাকা পাঠানোর সেবা চালু

June 23, 2026
gold price

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল যত টাকা

June 22, 2026

Latest News

bkash

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড-এ ২২টি পুরস্কার জিতেছে বিকাশ

ওয়ান ব্যাংক

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষনিক টাকা পাঠানোর সেবা চালু

gold price

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল যত টাকা

বিকাশ

অনলাইন জুয়া ও সন্দেহজনক লেনদেন প্রতিরোধে ধারাবাহিক মতবিনিময় সভা করছে বিকাশ

Islami Bank PLC

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

রিজার্ভ চুরি মামলা

রিজার্ভ চুরি মামলা: সিআইডির খসড়া চার্জশিটের খবর নাকচ

sonchoypotro

রিটার্ন ছাড়া সঞ্চয়পত্রের করের টাকা ফেরত পাবেন না; জমি–ফ্ল্যাট নামজারি নয়

স্বর্ণের দাম ভরি

স্বর্ণের দাম ভরি কমল ৪ হাজার ৩৭৪ টাকা, নতুন দর কার্যকর আজ থেকেই

স্বর্ণের নতুন দাম নির্ধারণ

ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ, ভরি কত?

ইসলামী ব্যাংকের কর্মকর্তা

ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa