Advertisement
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশি দুটি মাছ ধরার জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্ট গার্ড। বর্তমানে জাহাজ দুটি দেশটির ওড়িশা রাজ্যে জগৎসিংহপুর জেলার পারাদ্বীপ উপকূলে আটক রয়েছে। জাহাজ দুটিতে থাকা ৭৮ নাবিকও আটক রয়েছেন ভারতীয় কোস্ট গার্ডের হাতে।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জানানো হয়েছে ভারতীয় কোস্ট গার্ডের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে। তাতে বলা হয়েছে, বাংলাদেশের জাহাজ দুটি ভারতের জলসীমায় গিয়ে মাছ ধরছিল। এ কারণে বিশেষ অভিযানে আটক করা হয়েছে জাহাজ দুটিকে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক হওয়া জাহাজ দুটি হলো- এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২। সোমবার (৯ ডিসেম্বর) খুলনার মোংলা বন্দরের হিরণ পয়েন্টের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকা থেকে জাহাজটি দুটিকে আটক করে নিয়ে যায় ভারতীয় কোস্ট গার্ড।

মেঘনা-৫ ফিশিং জাহাজের সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) আনসারুল হক বলেন, জাহাজের নাবিকরা আমাদের সঙ্গে যোগাযোগ করে ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটকের কথা জানিয়েছেন। আমরা বিষয়টি সামুদ্রিক মৎস্য অধিদপ্তরে লিখিতভাবে জানিয়েছি।

নৌ-পরিবহন অধিদপ্তরের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম বলেন, ভারতের সমুদ্রসীমার কাছ থেকে জাহাজ দুটি আটক করে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কোস্ট গার্ডসহ সরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ওই দেশের সঙ্গে যোগাযোগ করছে। আমরা বিষয়টি নজরে রেখেছি।

এ বিষয়ে চট্টগ্রামের সমুদ্র মৎস্য অধিদপ্তরের পরিচালক আব্দুস ছাত্তার জানান, সোমবার এই খবর আসার পর থেকেই নাবিকদের ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। যোগাযোগ চলছে।

ভোট ডাকাতির মামলায় জাপার সাবেক এমপি টিপু তিন দিনের রিমান্ডে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.