
দুদক রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, রাজশাহী পাসপোর্ট অফিসের সাবেক সহকারী পরিচালক আবজাউল হোসেনসহ আটজনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন- ভারতের নাগরিক হাফেজ আহমেদ, পাসপোর্ট অফিসের এমএলএস রঞ্জু লাল, অফিস সহায়ক হুমায়ুন কবির, উচ্চমান সহকারী দেলোয়ার হোসেন, ডাটা এন্ট্রি অপারেটর আলমাস উদ্দিন, ইব্রাহিম হোসেন ও মুদ্রাক্ষরিক আব্দুল ওয়াদুদ।
জাহাঙ্গীর আলম আরও জানান, ২০১৭ সালে ভারতের নাগরিক হাফেজ আহমেদকে একটি পাসপোর্ট প্রদান করেন রাজশাহী পাসপোর্ট অফিসের তৎকালীন সহকারী পরিচালক আবজাউল হোসেনসহ অভিযুক্ত এই আট কর্মকর্তা-কর্মচারী। হাফেজ আহমেদ ভারত থেকে সৌদি আরবে যাওয়ার সময় বাংলাদেশি এই পাসপোর্ট ব্যবহার করেন।
তিনি বলেন, পাসপোর্ট অফিসের এই জালিয়াতির বিষয়টি দুদকের প্রধান কার্যালয় থেকে তদন্ত করা হয়। ঘটনাস্থল রাজশাহী অফিসের আওতায় হওয়ায় মামলাটি এই অফিসে রেকর্ড করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



