Advertisement
জুমবাংলা ডেস্ক : বর্তমানে বাংলাদেশিদের জন্য প্রতিদিন রেকর্ড ৪ হাজার থেকে ৬ হাজার শ্রম ভিসা ইস্যু করছে সৌদি আরব। সামনের দিনে এই ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ থেকে বিভিন্ন খবরের বরাতে এই তথ্য জানিয়েছে গাল্ফ নিউজ।

গত মাসে বাংলাদেশ থেকে ৮৩ হাজার শ্রমিক নিয়োগ দেয় সৌদি আরব, যা বিশ্বব্যাপী যে কোনো দেশের জন্য এক মাসে সর্বোচ্চ নিয়োগের রেকর্ড। সৌদি আরবের উচ্চাকাঙ্ক্ষী ভিশন ২০৩০ প্রকল্পের আওতায় উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার কারণে শ্রমিকদের এই চাহিদা বেড়েছে।

বর্তমানে বেশ কয়েকটি বড় ধরনের অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। যার মধ্যে রয়েছে ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ এবং ২০৩০ সালের রিয়াদ এক্সপো। পাশাপাশি বিমানবন্দর, রেলপথ ও স্টেডিয়ামের মতো বড় পরিকাঠামো প্রকল্পও পরিচালিত হচ্ছে। এই উদ্যোগগুলো দ্রুত বাস্তবায়ন করতে মধ্যপ্রাচ্যের তেল প্রধান ধনী দেশটিতে একটি বৈচিত্র্যময় শ্রমশক্তির প্রয়োজনীয়তা তৈরি করেছে।

এ ছাড়া শুভেচ্ছ উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশকে ৩৭২ টন মাংস অনুদান দিয়েছে সৌদি আরব। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, এই মাংস দেশের ৬৪ জেলার ৯৫টি এলাকার অনাথ, মাদরাসা ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.