Advertisement

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশকে আরও ভেন্টিলেটর ও মাস্কসহ করোনা চিকিৎসা সামগ্রী প্রদানের আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। তুরস্কের রাজধানী আঙ্কারায় গতকাল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠককালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এ আগ্রহ ব্যক্ত করেন। শিক্ষা বিনিময় ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারকরণসহ দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন উভয় পররাষ্ট্রমন্ত্রী।  বৈঠকে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ করা হয়।

এসময় Mevlut Cavusoglu বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। তুরস্ক ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির অঙ্গীকার পূনর্ব্যক্ত করেন তিনি। দ্রুততম সময়ে উভয় দেশের মধ্যে পরবর্তী Foreign Office Consultation ও Joint Economic Commission এর বৈঠক অনুষ্ঠিত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠককালে বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে সে দেশে প্রত্যাবর্তনে তুরস্ক সব ধরণের সহযোগিতা অব্যাহত রাখবে বলে উল্লেখ করেন Mevlut Cavusoglu. আলোচনায় ডি-৮ এর কার্যক্রমকে আরো গতিশীল করার বিষয়ে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী একমত পোষন করেন। উভয় দেশের পক্ষ থেকে প্যালেস্টাইনের অধিকারের বিষয়ে একাত্মতা প্রকাশ করা হয়। এসময় প্যালেস্টাইনের ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে বাংলাদেশের দৃঢ় অবস্থানের বিষয়টি ড. মোমেন তুলে ধরেন। চার দিনের সফরে ড. মোমেন বর্তমানে তুরস্কে অবস্থান করছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.