Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বাংলাদেশে করোনাভাইরাসের সর্বশেষ যে তথ্য জানালো আইইডিসিআর
জাতীয়

বাংলাদেশে করোনাভাইরাসের সর্বশেষ যে তথ্য জানালো আইইডিসিআর

By iNews DeskMarch 10, 2020Updated:March 10, 20202 Mins Read

বাংলাদেশে করোনাভাইরাসের সর্বশেষ যে তথ্য জানালো আইইডিসিআর

Advertisement

জুমবাংলা ডেস্ক: করোনাভাইরাসের কারণে বাংলাদেশের চারজনকে কোয়ারেন্টাইনে এবং আটজনকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি ও স্বাস্থ্য সতর্কতা বিষয়ে আজ মঙ্গলবার দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, ‘দেশে যে তিন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের অবস্থা স্থিতিশীল। তারা একটি হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন। ওই তিনজন ছাড়া আরও আটজন আইসোলেশনে আছেন।’

ডা. ফ্লোরা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আমরা আরও ৭ জনের নমুনা পরীক্ষা করেছি। তাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাইনি। সব মিলিয়ে আমরা ১২৭ জনের নমুনা পরীক্ষা করেছি। এখন পর্যন্ত তিনজনের শরীরেই করোনাভাইরাস শনাক্ত হয়েছে।’

এই মুহূর্তে প্রাতিষ্ঠানিকভাবে মোট চারজন কোয়ারেনটাইনে আছেন বলেও জানান প্রতিষ্ঠানটির পরিচালক।

ইতালির সর্বশেষ পরিস্থিতি জানিয়ে ডা. ফ্লোরা বলেন, ইতালিতে এই মুহূর্তে নিশ্চিত রোগীর সংখ্যা ৭ হাজার ৯৮৫ জন। যার মধ্যে মৃত্যুবরণ করেছে ৪৬৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭২৪ জন।

এ ছাড়া বাড়িতে রেখে চিকিৎসা নিচ্ছেন ২ হাজার ৯৩৬ জন। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৪ হাজার ৩১৬ জন। এদের মধ্যে ৭৩৩ জন আইসিইউতে চিকিৎসা পাচ্ছেন।

বাংলাদেশের সব নাগরিকদের প্রতি আবেদন জানিয়ে তিনি আরও বলেন, ‘আপনারা যদি গত কয়েক দিনে বিদেশ থেকে এসে থাকেন তাহলে ১৪ দিন বাসায় থাকুন। পরিবারে যেহেতু আপনার পরিবারের সদস্যরা রয়েছে সেজন্য একটি ঘরে থাকুন।

এটাকে আমরা সেলফ কোয়ারেনটাইন বলছি। এখন দেশের পরিস্থিতিতে সেলফ কোয়ারেনটাইন হচ্ছে সবচেয়ে ফিজিবল পদ্ধতি কোয়ারেনটাইন করার জন্য। সুতরাং এখানে আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি।’

প্রতিবেশীদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে প্রতিষ্ঠানটির পরিচালক বলেন, ‘বিদেশ ফেরত কেউ যদি বাড়ি থেকে বেরিয়ে পড়েন তাহলে আমরা যারা বন্ধু-বান্ধব আছি আমরা যেন তাদের একটু স্মরণ করিয়ে দেই যে এই মুহূর্তে আপনার বাড়িতে থাকাটা আপনার জন্য, পরিবার-পরিজনের জন্য, বন্ধুদের জন্য এবং বাংলাদেশের ১৭ কোটি মানুষের জন্য কতখানি গুরুত্বপূর্ণ।’

‘আমি আপনাদের মাধ্যমে যারা বিদেশ থেকে এসেছে সবাইকে অনুরোধ করতে চাই অত্যাবশকীয় না হলে বাইরে যাবেন না। যদি খুব প্রয়োজন হয় তাহলে মাস্ক ব্যবহার করে বাইরে যাবেন।

আপনাদের মধ্যে যদি কোনো লক্ষণ, উপসর্গ দেখা দেয় তাহলে আপনারা বাড়ি থেকে না বেরিয়ে সরাসরি আমাদের আইইডিসিআর’র হটলাইন নম্বরে যোগাযোগ করুন’ যোগ করেন ডা. ফ্লোরা।

এর আগে গত ৮ মার্চ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পক্ষ থেকে জানানো হয়, দেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। পরে ৯ মার্চ সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী নেই।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

মানুষের কষ্টে ঘরে বসে থাকেননি ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

July 10, 2026
বৃষ্টির শঙ্কা

রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

July 10, 2026
Baba

বাবাকে জীবন্ত মাটিচাপা দিতে ঘরের ভেতর গর্ত খুঁড়ল ছেলে

July 10, 2026

Latest News

ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

মানুষের কষ্টে ঘরে বসে থাকেননি ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

বৃষ্টির শঙ্কা

রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

Baba

বাবাকে জীবন্ত মাটিচাপা দিতে ঘরের ভেতর গর্ত খুঁড়ল ছেলে

Logo

৮ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

তথ্যমন্ত্রী

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া : তথ্যমন্ত্রী

Sheikh Hasina

ঝুঁকি নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ

বৃষ্টি-বজ্রপাত

রাজধানীসহ সারাদেশে বৃষ্টি-বজ্রপাত, ভারী বর্ষণের সতর্কতা

Shama

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা ওবায়েদ

৪২১ পর্যটক

সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় সাজেক থেকে ফিরলেন ৪২১ পর্যটক

২ নদীবন্দর

বগুড়ায় নতুন ২ নদীবন্দর, প্রজ্ঞাপন জারি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa