Advertisement

স্পোর্টস ডেস্ক: ইংলিশদের কাছে শেষ ম্যাচে নিউজিল্যান্ডের হারের পর সেমিফাইনালের লড়াই থেকে প্রায় নিশ্চিতভাবেই ছিটকে গেছে পাকিস্তান। শেষ চারে খেলতে হলে বাংলাদেশের বিপক্ষে ৩১৬ রানের বিশাল ব্যবধানে জিততে হবে সরফরাজদের।

শুক্রবার লর্ডসে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগে বৃহস্পতিবার পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ বলেন, এটা অনেক কঠিন। ৩১৬ রান অনেক বিশাল ব্যবধান। যদি প্রথমে ব্যাট করি আর ৬০০ বা ৫০০ রান করতে পারি। জানি না কীসের ভিত্তিতে এই সমীকরণ হল। তবে আমার কিছুই করার নেই। অবশ্যই আমরা বড় স্কোর গড়তে চাই। তাই কালকের ম্যাচে আমাদের সেরা চেষ্টাই থাকবে।

পাকিস্তানের অধিনায়ক আরও বলেন, আপনারা আগের ম্যাচগুলো নিয়ে কথা বলতে পারেন। পাকিস্তান চারটি ম্যাচ হেরেছে। কিন্তু এটা বিশ্বকাপ। দুই দলই শক্তিশালী। আশা করছি দল হিসেবে ভালো করতে পারব আমরা।

সরফরাজ আরও বলেন, আমরা সব ম্যাচ জিততেই এখানে এসেছিলাম। আপনি ৬০০, ৫০০ বা ৪০০ রান করতে পারলে কি প্রত্যাশা করতে পারেন না, যে প্রতিপক্ষ চাপে পড়ে ৫০ রানে অলআউট হয়ে যাবে? এটা কঠিন, তবে আমরা চেষ্টা করব।

সরফরাজ আহমেদের নেতৃত্বে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। কিন্তু বিশ্বকাপে বাজে পারফরমন্সের কারণে তার অধিনায়কত্ব নিয়ে কঠোর সমালোচনা হচ্ছে।

এনিয়ে সরফরাজ বলেন, এটা আসলে বোর্ডের ব্যাপার। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যৌক্তিক সিদ্ধান্তই নেবে। সূত্র: ক্রিকেট পাকিস্তান

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.