Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বাংলাদেশে ভিসানীতি আরোপের কারণ জানালেন উজরা জেয়া
আন্তর্জাতিক

বাংলাদেশে ভিসানীতি আরোপের কারণ জানালেন উজরা জেয়া

By Saiful IslamJuly 12, 20232 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বলেছেন, বাংলাদেশে সম্পূর্ণ (অ্যাবসোলিউটলি) অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করতেই নতুন ভিসানীতি ঘোষণা করেছে তার দেশ। তিনি বলেন, আমরা মনে করি, এমন নির্বাচন প্রতিটি গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। একই সঙ্গে গণতন্ত্রের উন্নতির জন্য তা অপরিহার্য।

ভারতের হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি।

পত্রিকাটিকে মঙ্গলবার এ সাক্ষাৎকার দেন উজরা জেয়া। এতে যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশ সম্পর্কের কথা উঠে আসে। সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ সম্পর্কে বলেন, ঢাকা সফরে আমরা সরকারের সঙ্গে অনেক ইস্যুতে আলোচনা করব। এর মধ্যে আছে মানবিক সহযোগিতা ও নির্বাচন প্রক্রিয়া। আমরা একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া আশা করি। পাশাপাশি থাকবে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধি নিয়ে সম্পর্কের বিষয়, যা খুব জোরালো এবং বহু দশক ধরে উন্নয়ন অংশীদারত্বের।

হিন্দুস্তান টাইমস তার কাছে জানতে চায়, ইন্দো-প্যাসিফিককে উন্মুক্ত ও খোলা রাখার প্রচেষ্টায় আপনি কী আমাদের আরেকটু বলবেন— এ বিষয়ে আপনার পরিকল্পনা কী? আপনার বাংলাদেশ সফর কেন্দ্র করে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে এবং সে বিষয়ে কি কিছু আলোকপাত করতে পারেন?

এ প্রশ্নের জবাবে উজরা জেয়া বলেন, অবশ্যই। আমি মনে করি, একটি অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিককে আরও সমৃদ্ধ, আরও নিরাপদ, আরও সংযুক্ত, অধিক অংশগ্রহণমূলক, অধিক স্থিতিশীল করতে কোয়াডের মতো নতুন নতুন গ্রুপের মধ্য দিয়ে আমাদের ভারতীয় বন্ধুদের সঙ্গে অভিন্ন পদ্ধতি এবং প্রতিশ্রুতি শেয়ার করি আমরা। আমাদের কূটনৈতিক আলোচনা নিয়ে খুব বেশি বিস্তারিত বলব না। তবে অবশ্যই এটি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার অবিচ্ছেদ্য অংশ। এটা আমাদের উভয় সরকারের জন্য শেয়ার করার বিষয়। দিল্লি সফরের পরই আমি ঢাকা সফরে যাচ্ছি। এ জন্য খুবই খুশি আমি। সেখানে বাংলাদেশ সরকারের সঙ্গে অনেক ইস্যুতে আলোচনা করব।

তার কাছে আরেক প্রশ্নে জানতে চাওয়া হয়— বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়ায় যারাই বাধা দেবে তাদের বিরুদ্ধে সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসায় নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছে। এ কারণে বাংলাদেশের নির্বাচন নিয়ে কি এখনো উদ্বেগ আছে?

উজরা জেয়া বলেন, আমি আপনাদের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ঘোষণার কথা বলব। তিনি নতুন ভিসানীতি ঘোষণা করেছেন। এর উদ্দেশ্য— একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সম্পূর্ণরূপে সমর্থন দেওয়া। আমরা মনে করি, এমন নির্বাচন প্রতিটি গণতন্ত্রে গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের উন্নতির জন্য তা অপরিহার্য।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আন্তর্জাতিক আরোপের উজরা কারণ জানালেন জেয়া বাংলাদেশে ভিসানীতি:
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প

February 5, 2026
ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প

February 5, 2026
ভারত ম্যাচ বয়কট

ভারত ম্যাচ বয়কটের পেছনে বাংলাদেশ নাকি অন্য ইস্যু, জানালেন পাক প্রধানমন্ত্রী

February 5, 2026
Latest News
ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প

ভারত ম্যাচ বয়কট

ভারত ম্যাচ বয়কটের পেছনে বাংলাদেশ নাকি অন্য ইস্যু, জানালেন পাক প্রধানমন্ত্রী

সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

সিন্ধু সভ্যতার

মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতার এক বিস্ময়কর মহাগাথা

home minister us ambassador

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.