Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বাংলাদেশে ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২০’ ঘোষণা
জাতীয়

বাংলাদেশে ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২০’ ঘোষণা

By Shamim Rezaনভেম্বর 28, 20203 Mins Read

বাংলাদেশে ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২০’ ঘোষণা

Advertisement

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশে কার্যক্রম পরিচালনার ২৯তম বর্ষপূর্তি উপলক্ষে ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২০’ ঘোষণা করেছে মাস্টারকার্ড। শনিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার ঘোষণা করা হয়।

বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যাংক, ফিনটেক এবং মার্চেন্ট পার্টনার প্রতিষ্ঠানগুলোকে এই পুরস্কারে ভূষিত করা হয়। বাংলাদেশে প্রায় ৩ দশকের ব্যবসায়িক কার্যক্রমে নিরবচ্ছিন্ন, নিরাপদ ও সুদক্ষ ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলার প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং এদেশের আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা পালনে যে সফলতা অর্জিত হয়েছে তা উদযাপন করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অ্যাওয়ার্ড এর মাধ্যমে মাস্টারকার্ড, বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যাংক, ফিনটেক এবং মার্চেন্ট পার্টনার প্রতিষ্ঠানগুলোকে তাদের ইনোভেটিভ সলিউশন এর জন্য ১১ ক্যাটাগরিতে এই পুরস্কার দিয়েছে।

ভার্চুয়াল এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন, শিল্প ও বিনিয়োগ-বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এ ছাড়া সাউথ এশিয়ায় মাস্টারকার্ডের ডিভিশন প্রেসিডেন্ট পোরুষ সিং, চিফ অপারেটিং অফিসার (সিওও) ভিকাস ভার্মা; বাংলাদেশে মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালসহ পার্টনার ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

যেসব ক্যাটাগরিতে মাস্টারকার্ড এই পুরস্কার ঘোষণা করেছে সেগুলো: এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ডেবিট বিজনেস ২০১৯-২০; এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ক্রেডিট বিজনেস (ডমেস্টিক) ২০১৯-২০; এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ক্রেডিট বিজনেস (ইন্টারন্যাশনাল) ২০১৯-২০; এক্সিলেন্স ইন মাস্টারকার্ড প্রিপেইড বিজনেস ২০১৯-২০; এক্সিলেন্স ইন মাস্টারকার্ড পিওএস অ্যাকোয়ারিং বিজনেস ২০১৯-২০; এক্সিলেন্স ইন মাস্টারকার্ড অনলাইন অ্যাকোয়ারিং বিজনেস ২০১৯-২০; এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ডিজিটাল সলিউশন ২০১৯-২০; এক্সিলেন্স ইন মাস্টারকার্ড অনলাইন অ্যাকোয়ারিং (পিএফ) বিজনেস ২০১৮-১৯; এক্সিলেন্স ইন মাস্টারকার্ড বিজনেস (মার্চেন্ট)-পিওএস ২০১৯-২০; এক্সিলেন্স ইন মাস্টারকার্ড বিজনেস (মার্চেন্ট) অনলাইন ২০১৯-২০ এবং নিউয়েস্ট মাস্টারকার্ড মেম্বার ২০১৯-২০।

অনুষ্ঠানে সাউথ এশিয়ায় মাস্টারকার্ডের ডিভিশন প্রেসিডেন্ট পোরুষ সিং বলেন, ‘আগামী ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে ভিশন ঘোষণা করেছে তার প্রতি মাস্টারকার্ডের পূর্ণ সমর্থন রয়েছে। মাস্টারকার্ড বাংলাদেশে যাত্রা শুরুর প্রথম থেকেই উদ্ভাবনী সেবা চালু করার মাধ্যমে এদেশে আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রম জোরদার করার বিষয়কে অগ্রাধিকার দিয়ে আসছে। চলতি ২০২০ সাল একটি ব্যতিক্রমী বছর। প্রতিশ্রুতির ভিত্তিতে পার্টনাররা যেভাবে ব্যবসায়িক সহায়তা করেছে, বিশেষ করে লকডাউনের মাসগুলোতেও নির্বিঘ্ন সহায়তা দিয়েছে সেজন্য মাস্টারকার্ড তাদেরকে ধন্যবাদ জানায়। মাস্টারকার্ড বরাবরই পার্টনারদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে নিরাপদ, সুরক্ষিত ও নিরবচ্ছিন্ন পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে মাস্টারকার্ড পার্টনারদের সাথে যৌথ উদ্যোগে কাজ করাসহ স্থানীয় অন্যান্য পার্টনারদের সাথেও কাজ করে যেতে চায়।’

দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডের মাধ্যমে মাস্টারকার্ড ইনোভেটিভ সলিউশন ও নতুন নতুন উদ্ভাবনসহ ব্যবসায়ের বিভিন্ন ক্ষেত্রে প্রবৃদ্ধি অর্জনে অব্যাহত সহায়তার স্বীকৃতিস্বরুপ পার্টনারদের এই পুরস্কার দিয়েছে। বাংলাদেশে মাস্টারকার্ড প্রথম পেমেন্ট স্কিম হিসেবে এমএফএস ও কার্ড উভয় সেবার ক্ষেত্রে ইন্টারঅপারেবল কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বিকাশ এবং পরবর্তীতে নগদ এর সঙ্গে অ্যাড-মানি সেবা চালু করে। এছাড়াও বিগত বছরগুলোতে মাস্টারকার্ডের পার্টনারদের সহযোগিতায় দেশে প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ইন্টারঅপারেবল ন্যাশনাল কিউআর কোড একসেপ্টেন্স সল্যুশনের সুযোগ তৈরিতে অগ্রগামী/পাইওনিয়ার ভূমিকা পালন করেছে।

স্ট্যান্ডার্ড বাংলাকিউআর চালুর মাধ্যমে এমএফএস ও কার্ড উভয় সেবার ক্ষেত্রে ইন্টারঅপারেবল কার্যক্রম পরিচালনার করেছে। মাস্টারকার্ড পার্টনারদের সহযোগিতায় সাম্প্রতিক বছরগুলোতে দেশে প্রথমবারের মতো এই সেবাগুলো চালু করে।

বাংলাদেশে গত ২৯ বছরে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে পার্টনারশিপের ভিত্তিতে কাজ করেছে মাস্টারকার্ড।

ব্যাংকগুলো: এবি ব্যাংক, ব্যাংক এশিয়া, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল), ইসলামী ব্যাংক, লঙ্কাবাংলা ফিন্যান্স, মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল), সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, দি সিটি ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। সংবাদ বিজ্ঞপ্তি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa