বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতিতে আরও একবার নিজেদের ঝালিয়ে নিতে নামছে ব্রাজিল। পানামাকে ৬-২ গোলে উড়িয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা সেলেসাওদের সামনে এবার প্রতিপক্ষ মিসর। তবে প্রতিপক্ষ যেই হোক, আক্রমণাত্মক ফুটবল ও ধারাবাহিক ফর্ম ধরে রাখাই এখন তাদের মূল লক্ষ্য। বিশ্বকাপের আগে শেষ পরীক্ষায় তাই সবার চোখ থাকবে ব্রাজিলের পারফরম্যান্সে।

ক্লিভল্যান্ডের হান্টিংটন ব্যাংক ফিল্ডে মুখোমুখি হবে ব্রাজিল ও মিসর। এই ম্যাচের আগের দারুণ ফর্মে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ দুটি প্রীতি ম্যাচে ৯ গোল করেছে তারা।
এদিকে মিসর শেষ প্রীতি ম্যাচে রাশিয়ার বিপক্ষে ১-০ গোলে কষ্টের জয় পেয়েছে। আফ্রিকান নেশন্স কাপে বাজে সময় কাটিয়ে বিশ্বকাপে চমক দেখানোর অপেক্ষায় তারা। বেলজিয়াম, নিউজিল্যান্ড ও ইরানের সঙ্গে গ্রুপ ম্যাচ খেলবে ফারাওরা।
দুই দল ১৪ বছরেরও বেশি সময় পর মুখোমুখি হচ্ছে। তিনটি ম্যাচে দুটি জিতে ও এক ড্রয়ে এগিয়ে ব্রাজিল। শেষবার ২০১২ সালের ফেব্রুয়ারিতে দুই দলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।
আরও পড়ুন
মিসরের বিপক্ষে ব্রাজিলের দাপট দেখার অপেক্ষায় তাদের ভক্ত-সমর্থকরা। বাংলাদেশের দর্শকরাও ম্যাচটি দেখতে পারবেন। ফ্যানকোড-এ সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচটি। সাবস্ক্রাইব করে সেলেসাওদের ম্যাচ উপভোগ করতে পারবেন দেশের ব্রাজিলিয়ান ভক্তরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



