Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা বাংলাদেশে এসে সিরিজ জয়ে যা বললেন পাকিস্তান অধিনায়ক
খেলাধুলা

বাংলাদেশে এসে সিরিজ জয়ে যা বললেন পাকিস্তান অধিনায়ক

By Sibbir OsmanNovember 20, 20212 Mins Read

বাংলাদেশে এসে সিরিজ জয়ে যা বললেন পাকিস্তান অধিনায়ক

Advertisement
স্পোর্টস ডেস্ক: টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান।

সিরিজ জয়ের পর পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, এই জয় আমাদের দলীয় প্রচেষ্টার ফল। ছেলেরা যে গতিতে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে আমি খুশি।

শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে১০৯ রানের টার্গেট তাড়ায় ১১ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় পায় পাকিস্তান। অবশ্য শুরুতে ১২ রানে বাবর আজমের উইকেট হারায় পাকিস্তান।

এরপর দলের হাল ধরেন ফখর জামান। ৫১ বলে ৫৭ রানের অনবদ্য ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছেদেন তিনি।

খেলা শেষে ফখর জামান বলেন, আজকের উইকেটটি আদর্শ উইকেট, গতকালকের চেয়ে ভালো। যখনই আপনি দেশের বাইরে খেলবেন, ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ। আমরা তৃতীয় ম্যাচেও জেতার চেষ্টা করব।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৫ রানেই ২ ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও সাইফ হাসানের উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় বাংলাদেশ।

তৃতীয় উইকেটে দলকে খেলায় ফেরান নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেন। এই জুটিতে তারা ৩৭ বলে ৪৬ রান যোগ করেন। চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে ফের ২৭ বলে ২৮ রানের জুটি গড়েন শান্ত। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১০৮/৭ রানেই ইনিংস গুটায় বাংলাদেশ।

দলের হয়ে ৩৪ বলে সর্বোচ্চ ৪০ রান করেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া ২১ বলে ২০ রান করেন আফিফ হোসেন। ১২ ও ১১ রান করে করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। বাকি ৫ ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি।

১০৯ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ১২ রানেই অধিনায়ক বাবর আজমের উইকেট হারায় পাকিস্তান। আগের ম্যাচে ৭ রানে তাসকিন আহমেদের বলে বোল্ড হওয়া এই তারকা ওপেনার এদিন ১ রানেই মোস্তাফিজুর রহমানের বলে বোল্ড হয়ে ফেরেন।

এরপর ফখর জামানকে সঙ্গে নিয়ে ৭৮ বলে ৮৫ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান ওপেনার মোহাম্মদ রিজওয়ান। জয়ের জন্য শেষ ২৬ বলে পাকিস্তানের প্রয়োজন ছিল মাত্র ১১ রান। খেলার এই অবস্থায় ৪৫ বলে ৩৯ রান করে আউট হন রিজওয়ান।

অনবদ্য ব্যাটিং করে ৫১ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৫৭ রানের দায়িত্বশীল ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ফখর জামান।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১০৮/৭ (নাজমুল হোসেন শান্ত ৪০, আফিফ হোসেন ২০, মাহমুদউল্লাহ রিয়াদ ১২, নুরুল হাসান সোহান ১১; শাহিন আফ্রিদি ২/১৫, শাদাব খান ২/২২)।

পাকিস্তান: ১৮.১ ওভারে ১০৯/২ রান (ফখর জামান ৫৭,মোহাম্মদ রিজওয়ান ৩৯, হায়দার আলী ৬, বাবর আজম ১)।

ফল: পাকিস্তান ৮ উইকেটে জয়ী।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি আগামী সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ক্যাচ কেন মিস হচ্ছে, বুঝতে পারছেন না মাহমুদউল্লাহও

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
তান্ত্রিক

আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক

June 28, 2026
রোনালদো-জর্জিনা

১০ বছর এক সাথে থেকে বিয়ের সিদ্ধান্ত রোনালদো-জর্জিনার

June 28, 2026
World Cup

বিশ্বকাপে ইতিহাস, নকআউটে আফ্রিকার ৯ দেশ

June 28, 2026

Latest News

তান্ত্রিক

আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক

রোনালদো-জর্জিনা

১০ বছর এক সাথে থেকে বিয়ের সিদ্ধান্ত রোনালদো-জর্জিনার

World Cup

বিশ্বকাপে ইতিহাস, নকআউটে আফ্রিকার ৯ দেশ

Worldcup

বিশ্বকাপের নকআউট রাউন্ডে মুখোমুখি যেসব দল

এমি মার্তিনেজ

বাংলাদেশ নিয়ে যা বললেন এমি মার্তিনেজ

messi

বিশ্বকাপে আরো এক দুষ্প্রাপ্য রেকর্ড মেসির

Messi-Ronaldo

আর্জেন্টিনাকে এড়াতেই কি এত বাজে খেলেছে পর্তুগাল?

Brazil

ব্রাজিলের জন্য বড় পরীক্ষা, কঠিন ‘ছক’ জাপানের

Messi

আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাস গড়তে চায় জর্ডান

ব্রাজিল নাকি জাপান

ব্রাজিল নাকি জাপান, কে জিতবে জানালেন গবেষক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa