Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী
আন্তর্জাতিক জাতীয় স্লাইডার

বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী

By Hasan MajorJuly 17, 2022Updated:July 17, 20222 Mins Read

বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী

Advertisement
জুমবাংলা ডেস্ক:  বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক অগ্রগতির ভূয়সী প্রশংসা করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংবলেছেন, দেশটি যেভাবে সব ক্ষেত্রে অগ্রগতি অর্জন করছে, ভবিষ্যতে এটি অগ্রগতির নতুন উচ্চতায় উন্নীত হবে।

তিনি বলেন, প্রতিবেশী হিসেবে ভারত খুবই খুশি যে বাংলাদেশ ধর্মীয় গোঁড়ামি পরিহার করে আধুনিকীকরণ, মধ্যপন্থা ও ধর্মনিরপেক্ষতার পথে দ্রুত অগ্রসর হচ্ছে।

শুক্রবার কলকাতায় একটি নতুন যুদ্ধজাহাজ উদ্বোধনকালে তিনি বলেন, ‘বাংলাদেশে যে ধরনের আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে তা বিশ্বের বিভিন্ন দেশের জন্য একটি উদাহরণ।’

কোন বিশেষ দেশের নাম উল্লেখ না করে রাজনাথ সিং বলেন, ধর্মীয় উগ্রবাদ, গোঁড়ামি ও সংকীর্ণতার সঙ্গে লড়াইরত ভারতের একটি প্রতিবেশী দেশের বাংলাদেশের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।

তিনি বলেন, ‘দেশটি নিজেই দারিদ্র্য, বেকারত্ব ও সন্ত্রাসবাদের সাথে লড়াই করছে এবং কখনও কখনও এটি ভারতকেও হয়রানি করার চেষ্টা করে। এর বিপরীতে, বাংলাদেশ ধর্মীয় গোঁড়ামি পরিহার করে আধুনিকীকরণ, মধ্যপন্থা ও ধর্মনিরপেক্ষতার পথ বেছে নিয়েছে।

তিনি বলেন, স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি, যোগাযোগ ও নিরাপত্তার মতো খাতে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।

গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) লিমিটেডের একটি প্রজেক্ট ১৭এ ফ্রিগেট ‘দুনাগিরি’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন ‘যদি ভারত তার শক্তি বাড়ায় তবে এটি কেবল নিজের স্বার্থে নয়, তার বন্ধুদের স্বার্থেও।’

মন্ত্রী বলেন, ‘ভারত তার সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। আমাদের নৌবাহিনীকে ভারত মহাসাগরীয় অঞ্চলে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দুর্যোগের সময়ে এটিকে অবশ্যই প্রথমে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।’

এ প্রসঙ্গে তিনি বলেন, নৌবাহিনীকে আমাদের বন্ধু ও অংশীদারদের প্রয়োজনের সময়েও সহায়তার জন্য প্রস্তুতত থাকতে হবে।

উত্তরাখন্ডের একটি পর্বতচূড়ার নামে দেশীয়ভাবে নির্মিত যুদ্ধজাহাজ আইএনএস দুনাগিরির নামকরণ করা হয়েছে। এটি ১৭এ প্রকল্পের চতুর্থ যুদ্ধজাহাজ। শুক্রবার হুগলি নদীতে এটি চালু করা হয়। এ প্রকল্পের অধীনে ভারতীয় নৌবাহিনীর জন্য মোট সাতটি শিবালিক শ্রেণীর ফ্রিগেট তৈরি করা হবে।-বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ব্যারিস্টার ফুয়াদ

শেখ মুজিবকে সামনে রেখেই মুক্তিযুদ্ধ হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

July 12, 2026
বৃষ্টিপাত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

July 12, 2026
সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

July 12, 2026

Latest News

ব্যারিস্টার ফুয়াদ

শেখ মুজিবকে সামনে রেখেই মুক্তিযুদ্ধ হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

বৃষ্টিপাত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

দরিদ্র গৃহবধূ

ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

BD-PAK

পাকিস্তানের সঙ্গে নতুন এক সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে বাংলাদেশ

PM

জলাবদ্ধতা মোকাবিলায় কোনো গাফিলতি চলবেনা : প্রধানমন্ত্রী

বন্যা পরিস্থিতি

বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, ১৬ জেলায় নতুন সতর্কবার্তা

ঝড়ের শঙ্কা

রাতে ২০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

এইচএসসি ও সমমান পরীক্ষা

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa