b01a818ddb077a71b27e7a93bd2c0e07_new_thumb

Advertisement

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শেষের দিক থেকে খারাপ সময় পেয়ে বসেছে বাংলাদেশকে। সম্প্রতি সময়েও পিছু নিয়েছে ব্যর্থতা। তবে বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বাস করেন, বাংলাদেশের আকাশ থেকে দ্রুতই কেটে যাবে কালো মেঘ।

ইংল্যান্ড বিশ্বকাপে ভালো শুরুর পরও আট নম্বর দল হিসেবে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। বিশ্বকাপ শেষে শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট এবং ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ম্যাচ হেরেছে বাংলাদেশ। সাকিবের মতে, বাংলাদেশ যে সময় পার করছে; সেটা সব ভালো দলেরই পার করতে হয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘বিশ্বাসী করি, আমরা খুব ভালো একটা দল। একটা ভালো দলের মাঝে মাঝে একটা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। আমরা এখন ওই অবস্থার মধ্যে আছি। খুব বেশি দিন লাগবে না। আমরা আবার আগের মতোই ভালো করা শুরু করব।’

তরুণদের দক্ষতা উন্নয়নে অসাধারণ ভূমিকা রাখায় জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফের এই মর্যাদাপূর্ণ সম্মাননায় ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে বক্তব্য রাখেন ইউনিসেফের শুভেচ্ছাদূত সাকিব।

তাঁর বক্তব্যে উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎও। জানিয়েছেন, ২০২০ সালে অস্ট্রেলিয়ায় এবং ২০২১ সালে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ।

বাংলাদেশ অধিনায়কের ভাষায়, ‘সামনে দুটি বিশ্বকাপ আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ। আপনারা সবাই দোয়া করবেন। আমি পুরোপুরি বিশ্বাস করি, আমরা সেখানে দেশের নাম উজ্জ্বল করতে পারব।’

আগামী দুই বছরে পরপর অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিজেদের সর্বোচ্চ দিয়ে ক্রিকেটে নাম করতে চায় বাংলাদেশ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.