Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘বাংলাদেশের নাম শুনে হাত তালি দিলেন বিদেশিরা’
জাতীয়

‘বাংলাদেশের নাম শুনে হাত তালি দিলেন বিদেশিরা’

By Saiful IslamJanuary 23, 20213 Mins Read

‘বাংলাদেশের নাম শুনে হাত তালি দিলেন বিদেশিরা’

Advertisement
জুমবাংলা ডেস্ক : রাশিয়ার সেন্ট পিটার্সবাগে শিপবিল্ডার্স শিল্পের একটি সেমিনারে বাংলাদেশের নাম শুনে সেমিনারে আগতরা তিন-চার মিনিট ধরে হাত তালি দিয়েছেন বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বাংলাদেশ জাহাজ শিল্পে অন্য জায়গায় স্থান করে নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, রাশিয়ার সেন্ট পিটার্সবাগে শিপবিল্ডার্স শিল্পের একটি সেমিনারে গিয়েছিলাম, সেখানে আমি বক্তব্য রাখার সময় বাংলাদেশের নাম শুনে তিন-চার মিনিট ধরে হাত তালি দিলেন বিদেশিরা। সেখানে তো কেউ আমাকে চেনেন না। কিন্তু বাংলাদেশের নাম শোনামাত্রই হাত তালি দিলেন। এটা শুধু শিপবিল্ডার্স ও মেরিন আর্কিটেক্টে এগিয়ে যাবার ফল।

শনিবার (২৩ জানুয়ারি) রাতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘ট্রান্সফরমিং টু এ শিপবিল্ডার্স অ্যান্ড এক্সপার্টিং কান্ট্রি: চ্যালেঞ্জ ফর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খালিদ মাহমুদ চৌধুরী।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, নৌ খাত বাঁচলে বাংলাদেশ বাঁচবে। এখন বেসরকারি খাতের উদ্যোক্তারা চাইলেই ব্যাংক ঋণ পাচ্ছেন। ব্যাংকের টাকায় ব্যবসা করতে পারছেন। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। শিপবিল্ডার্স শিল্পে বেসরকারি উদ্যোক্তারাও এগিয়ে আসবেন। এ খাতে যে সম্ভাবনা রয়েছে, সেটা কাজে লাগাতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের কথা বলতে গেলে বলতে হবে প্রয়াত অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর কথা, তিনি হলেন বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের কারিগর। তিনি বদলে দিয়েছেন এই সেক্টর। বঙ্গবন্ধু হলেন উন্নয়নের মূল কারিগর। সেই আদর্শ ধারণ করে জামিলুর রেজা চৌধুরী অবকাঠামো উন্নয়নে কাজ করে গেছেন।

প্রতিমন্ত্রী বলেন, আজকের যে উন্নয়নের বাংলাদেশ দাঁড়িয়ে আছে, সেটা বঙ্গবন্ধুর ৩ বছরের শাসনামলের ফল। বঙ্গবন্ধু প্রতিটা সেক্টরে উন্নয়ন করেছেন। তিনি ভিশনারি লিডার ছিলেন। বঙ্গবন্ধু বাংলাদেশ শিপিং করপোরেশন গঠন করে গেছেন। ’৭৫ সালের পর বাংলাদেশ উল্টো পথে যাত্রা শুরু করে। দীর্ঘ ২১ বছর বাংলাদেশকে উল্টো পথে পরিচালিত করা হয়। ফলে দেশ এগিয়ে যায়নি। দীর্ঘ ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে আসে।

খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, বঙ্গবন্ধু কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেন। তার দেখানো পথ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। একাধিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন। ‘৭৫ পরবর্তী জিয়া, এরশাদ ও খালেদা এ দেশকে পেছনে নিয়ে যায়। যার বোঝা এখন আমাদের টানতে হচ্ছে।

তিনি বলেন, শিপ ইয়ার্ড এখন প্রাণ ফিরে পাচ্ছে। এখন যুদ্ধ জাহাজও দেশে তৈরি করা হচ্ছে। আমরা ছোট বেলায় নৌকায় চড়েছি। আমরা জাহাজ না বানালে কে বানাবে। মেরিন আর্কিটেক্ট আমাদের সাবজেক্ট।

সেমিনারে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, সরকার শিপবিল্ডার্স শিল্পকে এগিয়ে নিতে অনেক উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথায় নয়, কাজে বিশ্বাসী। এ শিল্পকে প্রমোট করতে অনেক সহায়তা দিয়েছেন। এ সুযোগ কাজে লাগাতে হবে।

সংসদ সদস্য এ কে এম ফজলুল হক বলেন, নেভাল আর্কিটেকচার ও শিপবিল্ডার্স শিল্পকে বিকশিত করতে সরকার কাজ করছে। সরকারের উদ্যোগের ফলে এখন বিদেশে জাহাজ রপ্তানি করা হচ্ছে। সমুদ্রসীমা জয় হয়েছে এ সরকারের আমলেই।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের যন্ত্রকৌশল বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দীনের সভাপতিত্বে ও যন্ত্রকৌশল বিভাগের সম্পাদক আবু সাঈদ হিরোর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আব্দুস সবুর, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের প্রেসিডেন্ট মো. নূরুল হুদা ও ভাইস প্রেসিডেন্ট মো. নুরুজ্জামান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক খবিরুল হক চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন মো. শাহাদাত হোসেন শিবলু।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Minister

পাঁচ বছরের বেশি পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

জেট ফুয়েলের দাম

আরও কমলো জেট ফুয়েলের দাম

জাতীয় জাদুঘর

প্রধানমন্ত্রীর উপহার পাওয়া মেসির সই করা জার্সি জাতীয় জাদুঘরে

মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa