Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home জাতীয় বাংলাদেশের ভেতর ভ্রমনেই জনপ্রতি খরচ ৪ লাখ টাকা!
জাতীয়

বাংলাদেশের ভেতর ভ্রমনেই জনপ্রতি খরচ ৪ লাখ টাকা!

By iNews DeskSep 21, 2020, 2:19 PM Asia/Dhaka4 Mins Read
Advertisement

উন্নয়ন প্রকল্পের টাকায় নিয়মিতই চলছে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের ভ্রমণের মহোৎসব। প্রকল্প মানেই যেন থাকতে হবে কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণ বা বিদেশ ভ্রমণ। এবার দেশের ভেতরেই ভ্রমণের এক প্রস্তাবনা বিদেশ ভ্রমণকে হার মানিয়েছে।ইলিশ মাছ উন্নয়ন ও ব্যবস্থাপনায় ১৭৪ কর্মকর্তা দেশের অভ্যন্তরে ভ্রমণ করবেন। এ জন্য খরচ হবে ৬ কোটি ৯৯ লাখ ৭২ হাজার টাকা। যেখানে জনপ্রতি খরচ ৪ লাখ এক হাজার ৭২৫ টাকা। দেশের বাইরে প্রশিক্ষণের চেয়ে দেশের ভেতরেই ভ্রমণ ব্যয় বেশি।প্রতি মাসে একটি গাড়ির ভাড়া ১ লাখ ২০ হাজার টাকা। চার বছরে এক গাড়ির ভাড়া সোয়া কোটি টাকা। আর প্রকল্পে আইন বাস্তবায়নেই খরচ হবে ৮ কোটি ৩১ লাখ টাকা। তবে এর আগে ২০১৭ সালে ইলিশ উৎপাদন দ্বিগুণ করতে ৯২৭ কোটি টাকার প্রকল্প প্রস্তাবনা তৈরি করেও সেটি আলোর মুখ দেখেনি।মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক প্রস্তাবনায় বলা হয়, ইলিশ আমাদের জাতীয় মাছ এবং নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান সর্বোচ্চ ১১ শতাংশ, যা জিডিপির এক শতাংশ। ৫ লাখ লোক ইলিশ আহরণের সাথে সরাসরি নিয়োজিত। আর ২০ থেকে ২৫ লাখ লোখ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত।

অভিযান ও নজরদারির পরও অপ্রাপ্ত অবস্থায় ইলিশ ধরাকে বন্ধ করা যাচ্ছে না। পাশাপাশি একশ্রেণীর মহাজন ও দালালচক্রের কাছে বন্দী আছে আমাদের জেলেরা। তাই ১০০ কোটি টাকা ব্যয়ে ওই সব দালালচক্রের কবল থেকে ১০ হাজার জেলে পরিবারকে মুক্ত করার জন্য পদক্ষেপ নেয়া হচ্ছে। আশির দশকের আগে মোট মৎস্য উৎপাদনের ২০ শতাংশ ছিল ইলিশের অবদান। ২০০০-০১ সালে ইলিশের উৎপাদন ২.২৯ লাখ মেট্রিক টন, ২০০১-০২ সালে কমে ২.২০ লাখ মেট্রিক টন, ২০০২-০৩ সালে আরো কমে ১.৯৯ লাখ মেট্রিক টন।তবে ২০১৭-১৮ সালে উৎপাদন বেড়ে হয় ৫.১৭ লাখ মেট্রিক টন। যা এই প্রকল্প শেষে ৬ লাখ মেট্রিক টনে উন্নীত হবে।প্রকল্পের ব্যয় পর্যালোচনায় দেখা যায়, প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় প্রস্তাব করা হয়েছে ২৪৬ কোটি ২৮ লাখ টাকা। ১৭৪ জনের জন্য ভ্রমণব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৯৯ লাখ ৭২ হাজার টাকা। ২৯টি বোট কেনা হবে। এতে ব্যয় হবে ৯ কোটি ৫০ লাখ টাকা। প্রতিটি বোটের দাম ৩২ লাখ ৭৫ হাজার টাকা। জাটকা ও মা ইলিশ সংরক্ষণে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মোট ১৬ হাজার ৬১৬টি অপারেশন করা হবে। যার জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকা। সম্মিলিত বিশেষ অভিযানে ব্যয় হবে ২১ কোটি ৮ লাখ ৭০ হাজার টাকা।

এখানে তিন বছরে ১ হাজার ২৭৮টি অভিযান পরিচালনা করা হবে। অবৈধ ও ধ্বংসাত্মক জাল নির্মূলে জাল বিনিময়ে খরচ ৬০ কোটি টাকা। প্রতি পরিবার পাবে ৬০ হাজার টাকা। বিকল্প কর্মসংস্থানের জন্য ব্যয় ৭৫ কোটি টাকা। ৫০টি নিখোঁজ জেলে পরিবারকে সহায়তা ও ১৫ হাজার জেলেদের আইডি কার্ড দিতে ব্যয় হবে সাড়ে ৩৭ লাখ টাকা। প্রতি মাসে একটি গাড়ি ভাড়া ১ লাখ ২০ হাজার টাকা হারে ৪ বছরে ১ কোটি ১৫ লাখ টাকা।সংশ্লিষ্টরা বলছেন, ইলিশ কমে যাওয়ার কারণগুলোর মধ্যে রয়েছে অভ্যন্তরীণ জলাশয়ের পরিবেশগত পরিবর্তনের ফলে বিশেষ করে বিভিন্ন নদ-নদী বাঁধ ও ব্রিজের কারণে। এ ছাড়া উজান থেকে পরিবাহিত পলি জমার জন্য পানিপ্রবাহ ও নদীর নাব্যতা কমে যাচ্ছে। দূষিত হয়ে পড়ছে জলজ পরিবেশ। ফলে ইলিশের পরিভ্রমণ পথ, প্রজনন ক্ষেত্র, বিচরণ ও চারণ ক্ষেত্র দিন দিন পরিবর্তিত এবং বিনষ্ট হচ্ছে। এর জন্য উৎপাদনও কমে যাচ্ছে। ইলিশের জন্য খ্যাত এক সময়ের পদ্মা, ধলেশ্বরী, গড়াই, চিত্রা, মধুমতি ইত্যাদি নদীতে বর্তমানে শুষ্ক মৌসুমে ইলিশ মাছ প্রায় পাওয়া যায় না।

প্রস্তাবিত প্রকল্পে জাটকা ধরা নিষিদ্ধ সময়ে এবং জেলেদের অবৈধ মাছ ধরা বন্ধে বিভিন্ন ধরনের কম্বিং অপারেশন, ক্র্যাশ প্রোগ্রাম এবং অভিযান পরিচালনার সংস্থান রাখা হয়েছে।২০১৬ সালের জানুয়ারিতে দু’দফায় ভোলা, বরগুনা ও পটুয়াখালী জেলায় অভিযানে ২২৫টি মোবাইল কোর্ট ও ৪৩৩টি অভিযান চালিয়ে এক হাজার ৩২৬টি বেহন্দি জাল এবং এক হাজার ৭১টি অন্যান্য জাল যেমন- বেড় জাল, চর ঘড়া জাল, মশারি জাল, পাইজাল ইত্যাদি আটক করা হয়।

পরিকল্পনা কমিশন বলছে, বিভিন্ন কারণে ইলিশের প্রকল্পগুলো আগে নেয়া হয়নি। এটাই প্রথম প্রকল্প। অনুমোদন পেলে দেশের ২৯টি জেলার ১৩৪টি উপজেলায় চলতি বছর থেকে ২০২৪ সালের জুনের মধ্যে প্রকল্পটি করবে মৎস্য অধিদফতর।এ ব্যাপারে পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) মো: জাকির হোসেন আকন্দের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন এলাকায় তারা এই সব কাজের জন্য ভ্রমণ করবেন। এখানে খরচ হবেই।তিনি বলেন, এর আগে কম টাকার কারণে অনেক আইন কার্যকর করা সম্ভব হয়নি। তাই এবার আইন বাস্তবায়নে ও মনিটরিংয়ে ম্যাজিস্ট্রেটদের জন্য ব্যয় বরাদ্দ বাড়ানো হয়েছে। আগে যে পরিমাণ জাল দেয়ার কথা ছিল এখন সেটার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। যার কারণে প্রকল্পের ব্যয় কিছুটা বাড়ানো হয়েছে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
News

ঈদযাত্রায় দুর্ভোগ কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে : নৌ প্রতিমন্ত্রী

May 21, 2026, 5:32 PM Asia/Dhaka
Army

বর্তমানে দেশের পরিস্থিতি স্থিতিশীল : সেনাপ্রধান

May 21, 2026, 5:29 PM Asia/Dhaka
ফোন চুরি

‘ইত্যাদি’ শুটিং স্পটে ভিড়ের মধ্যে সাংবাদিকসহ বহু ফোন চুরি

May 21, 2026, 5:25 PM Asia/Dhaka
Latest News
News

ঈদযাত্রায় দুর্ভোগ কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে : নৌ প্রতিমন্ত্রী

Army

বর্তমানে দেশের পরিস্থিতি স্থিতিশীল : সেনাপ্রধান

ফোন চুরি

‘ইত্যাদি’ শুটিং স্পটে ভিড়ের মধ্যে সাংবাদিকসহ বহু ফোন চুরি

হাম

২৪ ঘণ্টায় হামে ও উপসর্গে ৭ শিশু মারা গেছে, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

বিকাশ-নগদ-রকেট

কার্ড থেকে বিকাশ-নগদ-রকেটে টাকা আনতে নতুন নিয়ম

Army

শিগগিরই ব্যারাকে ফিরবে সেনাসদস্যরা : সেনাপ্রধান

৯১৮ মেগাওয়াট বিদ্যুত

৯১৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য ১২টি আইপিপির সঙ্গে চুক্তি

অ্যাটর্নি জেনারেল

বিচার দ্রুত হলে মানুষের আস্থা ফিরে আসবে : অ্যাটর্নি জেনারেল

স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দ্রুতই হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সালমান এফ রহমান

গরমে বুলেটপ্রুফ জ্যাকেট পরে সালমান এফ রহমানের হাঁসফাঁস

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp