Advertisement

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গত মাসে শ্রীলংকার বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে হেরে আরও বড় ব্যর্থতার পরিচয় দিয়েছেন সাকিবরা। এরপর জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষেও ত্রিদেশীয় টি ২০ সিরিজে প্রথম ম্যাচে প্রায় হারতে বসেছিল স্বাগতিকরা। বাংলাদেশ দলের সক্ষমতা নিয়ে তাই প্রশ্ন উঠেছে।

ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি মনে করছেন, বাংলাদেশের শত্রু বাংলাদেশ নিজেই। খেলোয়াড়দের ওপর চাপ সৃষ্টি না করে তাই সাকিব-মুশফিকদের সমর্থন দেয়ার কথা বললেন এই দক্ষিণ আফ্রিকান। কাল বাংলাদেশ দলের অনুশীলনের পর মিরপুর একাডেমিতে ম্যাকেঞ্জি বলেন, ‘কখনও কখনও আমাদের সবচেয়ে বড় শত্রু বাংলাদেশই। ক্রিকেটারদের ওপর অনেক সময় অনেক বেশি চাপ তৈরি করে দেয়া হয়। দর্শক, সংবাদমাধ্যম ও সবার কাছ থেকে দলের প্রতি বিশ্বাস আসা উচিত। ক্রিকেটাররা মানুষ, যন্ত্র নয়।’

নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে পরিষ্কার এগিয়ে থেকে নামছে আফগানরা। বাংলাদেশের জয়ের সম্ভাবনা আছে কি না জানতে চাইলে ম্যাকেঞ্জি বলেন, ‘যদি হারার কথা ভাবতাম, তাহলে আমি দলের সঙ্গে থাকতাম না। বাংলাদেশ নিজেদের দেশে খেলছে। এখানে তাদের রেকর্ড যথেষ্ট ভালো। এজন্য রেকর্ড দেখতে হবে, দেখতে হবে অন্য দলগুলো এখানে এসে কি করেছে। যে ধরনের প্রতিভা আমাদের আছে, নিজেদের মেলে ধরতে পারলে প্রতিটি ম্যাচ জয়ের সুযোগ আছে বাংলাদেশের।’

তিনি বলেন, ‘আমাদের দলের সঙ্গে থাকতে হবে। সমর্থন জানাতে হবে। কাল (আজ) যদি আমরা হারি, পরের ম্যাচটি আমরা জিতব। আমরা হারার জন্য মাঠে নামি না। কোনো ভয়ডর ছাড়া শতভাগ ইতিবাচক ক্রিকেট খেলার মানসিকতা নিয়ে আমরা মাঠে নামি।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.