Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার বাংলাদেশের সমর্থনে পাকিস্তানকেও বিশ্বকাপ বয়কটের আহবান সাবেক অধিনায়কের
খেলাধুলা স্লাইডার

বাংলাদেশের সমর্থনে পাকিস্তানকেও বিশ্বকাপ বয়কটের আহবান সাবেক অধিনায়কের

By Arif ArmanJanuary 23, 20263 Mins Read

 ক্রিকেটাররা নিরাপদ নয়

Advertisement
ভারতের মাটিতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার স্পষ্ট ঘোষণা দিয়েছে বাংলাদেশ। যদিও বল এখনও আইসিসির কোর্টে। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি আগের অবস্থানে অটল থাকলে টাইগারদের আসন্ন মেগা ইভেন্টে খেলা হবে না। আইসিসির বোর্ড সভায় ভারতের মাটিতে বাংলাদেশের খেলা এবং অন্যথায় অন্য দলকে সুযোগ দেওয়া নিয়ে ভোটাভুটি হয়। যেখানে বিসিবির বাইরে কেবল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের পক্ষে ছিল।

ওই সভা শেষে বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেয় আইসিসি। গতকাল (বৃহস্পতিবার) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বিসিবি ও ক্রিকেটারদের সাক্ষাৎ শেষে একই সিদ্ধান্ত আসে। অর্থাৎ, কেবল শ্রীলঙ্কায় ম্যাচের ভেন্যু সরিয়ে নেওয়া হলেই বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাবে। এর আগে পাকিস্তানের সংবাদমাধ্যমে বলা হয়– বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়লে, তারাও টুর্নামেন্ট বয়কট করতে পারে। এবার নিজের দেশকে সেই আহবানই জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ।

বাংলাদেশে আর কোনো মব সহ্য করবো না: ছাত্রদল সভাপতি

সাবেক এই ক্রিকেটার নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া পোস্টে লিখেছেন, ‘ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদ নয় জানিয়ে দেশটিতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে বিসিবি। সীমিত শক্তি থাকা সত্ত্বেও বাংলাদেশ তার ঐতিহ্য বজায় রেখে আইসিসিকে চ্যালেঞ্জ করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডও কি একই ধরনের অবস্থান নেওয়ার সক্ষমতা রাখে?’

এ ছাড়া বিষয়টি নিয়ে ‘কট বিহাইন্ড’ নামের একটি ইউটিউব শো–তেও কথা বলেছেন রশিদ লতিফ। সেখানে তিনি পিসিবির দৃষ্টি আকর্ষণ করে জানান, ‘পাকিস্তানের এ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত। পাকিস্তান যদি এখন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বয়কট করে, তবে এই বিশ্বকাপ বড় বিপদে পড়বে। আমি এটা আগেও বলেছি, বাংলাদেশ যখন একবার কোনো কিছু করার সিদ্ধান্ত নেয়, তখন তারা সেটা করেই ছাড়ে। তারা প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জন্য ভারত নিরাপদ দেশ নয়। আইসিসি, বিজেপি বা বিসিসিআই যা–ই বলুক না কেন।’

ক্রিকেটবিশ্বের বর্তমান ইকোসিস্টেমকে চ্যালেঞ্জ জানানোর এটাই উপযুক্ত সময় বলেও মনে করেন ১৯৯২ থেকে ২০০৩ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা রশিদ। তিনি বলেন, ‘পাকিস্তানের হাতেই ট্রাম্পকার্ড। বাংলাদেশের অবস্থান সঠিক। পাকিস্তান এরচেয়ে ভালো সুযোগ পাবে না। পাকিস্তানের না খেলা মানে বিশ্বকাপ বন্ধ হয়ে যাওয়া, তারাই এখন চাবিকাঠি। এটা ঠিক যে পাকিস্তানকে ভবিষ্যতে হয়তো ভুগতে হতে পারে। আইসিসি ইভেন্টে না খেললে নিষেধাজ্ঞা বা জরিমানা পেতে পারে। তবে এখানে কিছু শব্দের ব্যবহার ছাড়া কিছুই করতে হচ্ছে না– আপনি কাকে সমর্থন করেন জানিয়ে দেওয়ার এখনই সময়।’

অনুষ্ঠানটির সঞ্চালক ও সাংবাদিক নোমান নিয়াজ আর্থিক ক্ষতির প্রসঙ্গ টানলে রশিদ বলেন, ‘যখন আপনি বড় কোনো সিদ্ধান্ত নেন, তখন আইসিসির অনুদানের চিন্তা ছেড়ে দিতে হয়। বাংলাদেশ এটা করে দেখিয়েছে। ২১ বছর নিষিদ্ধ থাকার পর দক্ষিণ আফ্রিকার ক্রিকেট শেষ হয়ে যায়নি।’ একই অনুষ্ঠানে সাবেক এই পাক অধিনায়ক আরও বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ না হলে বিশ্বকাপের আয় ৫০ ভাগ কমে যাবে। বর্তমান ক্রিকেট–ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার এটাই সেরা সময়। পাকিস্তানের এখন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কট করা উচিত।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    বিশ্বকাপ

    ২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

    June 25, 2026
    মরিনহো

    ‘রিয়াল খেলোয়াড়রা হারুক’—বিশ্বকাপ নিয়ে মজার ইচ্ছা প্রকাশ মরিনহোর

    June 25, 2026
    ভারত

    বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় ভারতের মেয়েদের

    June 25, 2026

    Latest News

    বিশ্বকাপ

    ২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

    মরিনহো

    ‘রিয়াল খেলোয়াড়রা হারুক’—বিশ্বকাপ নিয়ে মজার ইচ্ছা প্রকাশ মরিনহোর

    ভারত

    বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় ভারতের মেয়েদের

    জার্মানি

    গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও বিড়ম্বনায় জার্মানি, বিশ্বকাপের সূচি নিয়ে ক্ষোভ নাগেলসম্যানের

    ভিনিসিয়ুস

    ‘হেডে গোল করলে উপহার’—আনচেলত্তির বাজি জিতে পুরস্কারের অপেক্ষায় ভিনিসিয়ুস

    আর্জেন্টিনার একাদশ

    আর্জেন্টিনার একাদশ থেকে বাদ পড়ছেন ৭ তারকা

    Worldcup

    বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখেই আয় ৫০ হাজার ডলার

    ওয়ানডে

    জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন লিটন ও মিরাজ

    Brazil

    ব্রাজিলের শেষ ৩২-এর ম্যাচ কবে, কখন, প্রতিপক্ষ কারা

    ভিনিসিয়ুস জুনিয়র

    টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa