আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি বৈঠকে বসবেন আগামী ১৬ জুন। এ দিন সুইজারল্যান্ডের জেনেভায় দ্বিপাক্ষিক সম্মেলনে বৈঠকে বসবেন দুই নেতা।
হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে জেনেভায় বৈঠকে বসবেন। ১৬ জুন এ বৈঠক অনুষ্ঠিত হবে। দুই নেতা আমেরিকা ও রাশিয়ার সম্পর্কে নিশ্চয়তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নানা দিক নিয়ে আলোচনা করবেন।
এদিকে ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, আমরা রাশিয়া ও আমেরিকার সম্পর্কের আরও বিকাশ, সম্ভাবনা ও কৌশলগত স্থিতিশীলতা নিয়ে আলোচনা করব। পাশাপাশি করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াইয়ে আন্তঃসংযোগ এবং আঞ্চলিক কোন্দল নিরসনসহ আন্তর্জাতিক অঙ্গনের সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করার লক্ষ্য রয়েছে।
এর আগে ২০১৮ সালে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে মার্কিন কোনো প্রেসিডেন্টের সঙ্গে সর্বশেষ বৈঠক করেছিলেন ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের এটাই প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে।
সুইজারল্যান্ড বরাবরই নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিত। এ দেশটি বড় কোনো সামরিক জোটের সদস্য নয়। সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় বহু আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


