জয়পুরহাটে নিয়মিত ৪০ দিন মসজিদে গিয়ে জামাতের সঙ্গে ৫ ওয়াক্ত নামাজ আদায় করায় ৩৭ জন শিশু-কিশোর ও তরুণকে পুরস্কার হিসেবে নতুন বাইসাইকেল ও নগদ অর্থ প্রদানের মাধ্যমে উৎসাহিত করা হয়েছে।

স্কুলপড়ুয়া শিশু-কিশোর ও তরুণদের স্মার্টফোন ও মাদকাসক্তিসহ বিপথগামিতা থেকে রক্ষা করতে পুরস্কার প্রদানের এ প্রশংসনীয় ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করে জয়পুরহাট পৌর শহরের সাহেবপাড়া মহল্লার সাহেবপাড়া জামে মসজিদ কমিটি।
শনিবার বিকালে ওই মসজিদ চত্বরে মসজিদ কমিটির সভাপতি ও জেলা জামায়াত নেতা হাসিবুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে ১৪ স্কুল শিক্ষার্থীকে ১টি করে বাইসাইকেল, ১৭ জনকে নগদ দেড় হাজার ও ৬ জনের প্রত্যেককে ১ হাজার করে টাকা পুরস্কার প্রদান করা হয়।
জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির দো’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


