Advertisement
জুমবাংলা ডেস্ক: বাগেরহাটের ফকিরহাটে ঢাকা-খুলনা মহাসড়কে পিকআপের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৬ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।

আজ (২৩ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার রনখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা লখপুর পান বাজার থেকে পান পাতা বিক্রি করে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন।

খবর পেয়ে কাটাখালী হাইওয়ে ও থানা পুলিশসহ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ছয়জনের মৃতদেহ উদ্ধার করে। এসময় ঘাতক পিকআপ ও দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ। পিকআপের ড্রাইভার ও হেলপার পালিয়েছে।

ঘটনাস্থলে মৃতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। এরা হলেন বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার নলদা গ্রামের পান ব্যবসায়ী উৎপল রাহা (৩৬) ও নয়ন দত্ত (২৮)। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

ফকিরহাট থানার ওসি আ ন ম খায়রুল আনাম জানান, যাত্রীবাহী অটোরিকশাটি পিলজংগ ইউনিয়নের রনখোলো বাসস্ট্যান্ডে অতিক্রম করলেই বিপরীত দিক থেকে আসা খুলনাগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ছয় যাত্রী নিহত ও এক জন গুরুতর আহত হন। আহত যাত্রীকে উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে।

তিনি আরও জানান, র্ঘটনাস্থল থেকে পিকআপ ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে পিকআপভ্যানের চালকদের পাওয়া যায়নি। ছয়জনের মৃতদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.