জুমবাংলা ডেস্ক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, আমাদের বাঙালির জীবনে বঙ্গবন্ধু একটি ধ্রুবতারা। ধ্রুবতারা এ জন্য, যিনি বাঙালি জাতির জন্য ঈশ্বর প্রদত্ত, গড সেন্ট। বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাঙ্গালি জাতির আদর্শ।
আইজিপি ড. বেনজীর আহমেদ

Advertisement

আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ জেলা শিল্পকলা মিলনায়তনে সোশ্যাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই বাংলায় বাঙালির বসবাস চার হাজার বছর আগে থেকে উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, এ অঞ্চলের ফেনীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বাঙালির নিদর্শন চার হাজার বছর আগে পাওয়া যায়। গবেষকরা গবেষণা করে পেয়েছেন এখন যে জাতিগোষ্ঠী বাংলায় বসবাস করছে, তারা আরও চার হাজার বছর আগে আস্তানা গেড়েছিল। এ ক্ষেত্রে আমরা বলতে পারি বাঙালি জাতির বয়স চার হাজার বছর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী হারুন অর রশিদ মিলন। এ সময় বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ানসহ অ্যাসোসিয়েশনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

তিস্তা নয়, কুশিয়ারার পানি দিতে পারে ভারত

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.