
৩৮ বছর বয়সি সুইস মহাতারকা এর পরে নামিবিয়ার প্রেসিডেন্ট এবং সে দেশের উচ্চপদস্থ সরকারী আধিকারিকদের সঙ্গে আলোচনাও করেন। ফেদেরারের স্বেচ্ছাসেবী সংস্থা আফ্রিকার ছটি দেশ এবং সুইজারল্যান্ডে কাজ করে। এখনও পর্যন্ত শিশুদের শিক্ষায় ৭৫০ মিলিয়ন নামিবিয়ান ডলার (প্রায় ৩৬০ কোটি টাকা) ব্যয় করেছে। তৈরি করা হয়েছে ৭০০০ প্রাথমিক স্কুল। প্রায় ১৫ লক্ষ শিশু এই স্কুলগুলিতে পড়ে। ফেদেরার এখান থেকেই উড়ে যাবেন দক্ষিণ আফ্রিকায়। নাদালের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে নামতে। ফেদেরার বলেছেন, ‘রাফার উপস্থিতি ম্যাচটা আরও আকর্ষণীয় করে তুলবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



