Advertisement

জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এই সময়ে মানুষের প্রধান চাহিদা জীবাণুনাশক পণ্য।

অথচ এই মহামারীর মধ্যেই এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী স্বনামধন্য ‘স্যাভলন’ ব্র্যান্ডের মত করে বিভিন্ন মানহীন, নকল পণ্য বাজারজাত করার চেষ্টা করছে। এর মধ্যে রয়েছে স্যাভ্লো, স্যাভ্লি, কোভ্লন, স্যাল্ভন ইত্যাদি বিভিন্ন নকল ব্র্যান্ড।

এই অসাধু ব্যবসায়ীদের সহযোগিতা করছে অনেক ফার্মেসির দোকানদার, ডিপার্টমেন্টাল স্টোর ও মুদি দোকানের ব্যবসায়ীরা। এই ধরনের অসাধু ব্যবসায়ীরা নকল ও মানহীন পণ্য নিজেদের দোকানে রাখছেন এবং ক্রেতাদের কাছে বিক্রির মাধ্যমে সরাসরি তাদেরকে প্রতারিত করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্য ফেসবুকের বিভিন্ন পেজের মাধ্যমেও বিক্রি হচ্ছে নকল এসব পণ্য।

এসব অসাধু ব্যবসায়ী ও খুচরা বিক্রেতার বিরুদ্ধে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্প্রতি চাঁদপুর জেলার ডিবি পুলিশ একটি বাসার সন্ধান পায় যেখানে নকল ‘স্যাভলন’ ব্র্যান্ডের পণ্য মজুত করে রাখা হয়েছিল। এ সময় কলিম নামের একজনকে আটক করা হয়।

অভিযানে এক লিটারের ৫০০ কন্টেইনার ভেজাল ও নকল স্যাভলন, ৫০০ পিস হ্যান্ডওয়াশ ও স্যানিটাইজার জব্দ করা হয়। এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.