Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বাঞ্ছারামপুরে প্রার্থীর জনপ্রিয়তায় বাজারে বেড়েছে আনারসের দাম
চট্টগ্রাম জাতীয় বিভাগীয় সংবাদ

বাঞ্ছারামপুরে প্রার্থীর জনপ্রিয়তায় বাজারে বেড়েছে আনারসের দাম

By Bhuiyan Md TomalMay 14, 20242 Mins Read

বাঞ্ছারামপুরে প্রার্থীর জনপ্রিয়তায় বাজারে বেড়েছে আনারসের দাম

Advertisement
জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম তুষারের নির্বাচনী প্রতীক আনারস। এই প্রতীক পাওয়ার পরই কদর বেড়েছে আনারসের। চাহিদা বাড়ায় বেড়েছে দাম। সমর্থকরা ভালোবেসে সবাই আনারস তুলে দিচ্ছেন এই প্রার্থীর হাতে। দলে দলে সবার ভিড় এখন আনারসের দোকানে। তুলছেন ছবিও।

নির্বাচনী প্রতীক আনারসকে সবার মাঝে ছড়িয়ে দিচ্ছেন সমর্থকরা। জনতার প্রতীক হিসেবে সর্বসাধারণের মধ্যে বেশ জনপ্রিয়তাও পেয়েছে এই আনারস। সবাই আনারস হাতে নিয়ে তুলছেন ছবি, দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট।

এই প্রেক্ষিতে বেড়েছে আনারসের দাম। উপজেলার ছয়ফুল্লাকান্দিসহ আশপাশের বাজার গুলোতে চাহিদাও বেড়েছে আনারসের। আগে যেই আনারস ছিল ৫০ টাকায় তা এখন বিক্রি হচ্ছে ১০০ টাকারও উপরে। তবুও আনারস কিনছেন মানুষজন।

আনারস ব্যবসায়ী মোখলেস সরদার বলেন, আগে এতো আনারস বিক্রি হতো না এই এলাকায়, হঠাৎ করে দেখি আনারস কিনছেন দলে দলে। কারণ হিসেবে জানলাম উপজেলা চেয়ারম্যান প্রার্থীর প্রতীক হিসেবেই সবাই আনারস কিনছেন।

অন্যদিকে দাম নিয়ে মতিন মিয়া নামে এক ব্যবসায়ী বলেন, ‘মানুষ বেশি কিনেতেছে বিধায় দামও বাড়ছে। দাম যতোই বাড়তাছে আনারসও বেশি কিনতাছে মানুষ। প্রতীক হিসেবে মানুষ ভালোবাসা জানাইতাছে এইটা বুঝলাম।’

আমিনুল ইসলাম তুষারের সমর্থকরা বলছেন, আনারস আমাদের কাছে এখন বিশ্বাস আর ভালোবাসার প্রতীক। সবাই এই ফলটিকে এখন বেশি কিনছেন। দাম কোনো ব্যাপার না। এই বিষয়টি প্রমাণিত হয়েছে যে সবাই এই প্রতীকের প্রার্থীকে চায়। আমরা আনারস ফল হিসেবে নয়, আস্থায় জায়গা হিসেবে দেখছি।

আনারস হাতে নিয়ে ছবিও তুলতে দেখা গেছে অনেককে। চেয়ারম্যান প্রার্থীর হাতে আনারস তুলে দিয়ে জনসমর্থন জানান দিচ্ছেন এলাকার মানুষজন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

July 7, 2026
৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

July 6, 2026
স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেন : স্বাস্থ্যমন্ত্রী

July 6, 2026

Latest News

Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেন : স্বাস্থ্যমন্ত্রী

Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

আযম খান

প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি : আযম খান

Current

বিল বাড়লেও কেন কমছে না লোডশেডিং, ব্যাখ্যা পিডিবির

পুলিশের শীর্ষ কর্মকর্তা

পুলিশের শীর্ষ ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

Honey

হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল: চক্রের ৫ সদস্য গ্রেফতার

আলভীর জামিন

অভিনেতা জাহের আলভীর জামিন আবারও নামঞ্জুর

ইউপি-পৌরসভা

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, প্রথম ধাপে ইউপি-পৌরসভা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa