Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বাতিল হলো সেই বিতর্কিত বাউন্ডারি গণনার নিয়ম!
ক্রিকেট (Cricket) খেলাধুলা

বাতিল হলো সেই বিতর্কিত বাউন্ডারি গণনার নিয়ম!

By Shamim RezaSeptember 24, 20192 Mins Read
Advertisement

icc-bbl-20190924131007স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড বিশ্বকাপ ফাইনালের সেই বিতর্কিত বাউন্ডারি গণনার নিয়ম সবার ভুলে যাওয়ার কথা নয়। যে বিতর্কিত নিয়মের কারণে নিউজিল্যান্ডকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। অথচ ওই ম্যাচে হারেনি নিউজিল্যান্ডও।

মূল ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারের খেলা অনুষ্ঠিত হয়। সেখানেও ম্যাচ টাই। কিন্তু পুরো ম্যাচে বাউন্ডারি বেশি মারার কারণে চ্যাম্পিয়নের পুরস্কার জিতে নেয় ইংল্যান্ড।

আইসিসির অদ্ভূত এই নিয়মের কঠোর সমালোচনা শুরু হয় এরপরই। নানা মহল থেকে দাবি ওঠে, বিতর্কিত বাউন্ডারি গণনার নিয়ম বাতিল করার জন্য। এমনিতেই ফাইনালের শেষ মুহূর্তে মার্টিন গাপটিলের ওভার থ্রো থেকে ইংল্যান্ডকে ৬ রান দেয়া নিয়ে বিতর্কের শেষ নেই। কেউ কেউ তো এখনও ফাইনালটি আবার মাঠে গড়ানোর জন্য দাবি উত্থাপন করে যাচ্ছে।

অবশেষে বিতর্কিত বাউন্ডারি গণনার নিয়ম বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার ঘরোয়া ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে। এখনই হয়তো আইসিসি তাদের এই নিয়ম তুলে দেয়া কিংবা পরিবর্তনের কোনো চিন্তা করবে না। কিন্তু বিশ্বের নানা প্রান্ত থেকে যখন এই নিয়মতি বাতিল হওয়া শুরু হবে, তখন আইসিসিও হয়তো নিয়মটি বাতিল করতে বাধ্য হবে।

বিগ ব্যাশ লিগের ৯ম মৌসুম শুরু হবে ১৭ ডিসেম্বর। চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। টুর্নামেন্টে অংশ নেবে মোট ৮টি দল এবং খেলা হবে মোট ৫৭টি ম্যাচ।

বিগ ব্যাশের নতুন মৌসুম শুরুর আগেই টুর্নামেন্ট কমিটি নতুন কিছু নিয়ম ঘোষণা করে আজ। সেখানেই ঘোষণা করা হয়েছে, ‘বাউন্ডারি গণনার নিয়ম বাতিল করা হলো।’ যে নিয়ম দিয়ে এবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন নির্ধারণ করা হয়েছিল। বরং, বিগ ব্যাশ কমিটি এটা ঠিক করলো যে, যদি প্রয়োজন হয় তাহলে একাধিক সুপার ওভার অনুষ্ঠিত হবে জয়-পারজয় নির্ধারণের জন্য।

বিগ ব্যাশ লিগের চেয়ারম্যান অ্যালিস্টার ডবসন জানান, তাদের এই সিদ্ধান্ত ভক্ত-সমর্থকদের আরও বেশি খুশি করে তুলতে পারবে। তিনি বলেন, ‘গত বিশ্বকাপ ফাইনালের পর পুরো ক্রিকেট বিশ্বেই বাউন্ডারি কাউন্ট সিস্টেম অনেক বেশি আলোচিত এবং সমালোচিত বিষয়। এমনকি নারী বিগ ব্যাশ লিগ০৪-এর সেমিফাইনালে সিডনি সিক্সার্স এবং মেলবোর্ন রেনেগার্ডসের মধ্যেকার ম্যাচটি আমাদেরকে এবং সমর্থকদেরকেও বাউন্ডারি কাউন্ট সিস্টেম সম্পর্কে একটা বাজে ধারণা তৈরি করে দিয়ে গেছে।’

এরপরই ডবসন জানান মাল্টিপল সুপার ওভারের বিষয়টির কথা। তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছিল বিগ ব্যাশ এবং নারী বিগ ব্যাশ লিগ- কোনোটাতেই বাউন্ডারি কাউন্ট সিস্টেম থাকবে না। পরিবর্তে আমরা প্রয়োজনে একাধিক সুপার ওভারের নিয়ম চালু করবো।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
cricket ক্রিকেট খেলাধুলা গণনার নিয়ম, বাউন্ডারি বাতিল বিতর্কিত সেই হলো
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

February 4, 2026
না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

February 4, 2026
যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

February 4, 2026
Latest News
ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

India

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

আইসিসি

বিশ্বকাপে ম্যাচ বয়কট করা নিয়ে আইসিসির নিয়ম যা বলে

নাটক

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনকে পাকিস্তানের ‘নাটক’ বলছেন হারভাজান

পাকিস্তান ভারতের ম্যাচ

‘বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনলেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হবে’

বাংলাদেশ

ভারতকে ২–০ গোলে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.