Advertisement

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে পর্তুগাল খেলতে নামছে, অথচ ক্রিশ্চিয়ানো রোনালদো নেই। এমন ঘটনা যে ঘটতে পারে তা ভাবতেই পারেননি তাঁর সমর্থকরা। কিন্তু মঙ্গলবার রাতে তেমনটাই দেখা গেল। রোনালদো যদিও জানালেন যে, সঠিক একাদশ নিয়েই খেলতে নেমেছিল পর্তুগাল।
রোনালদো
কোচ ফের্নান্দো স্যান্টোসের সঙ্গে সংঘাত চলছে রোনালদোর। যদিও তাঁদের কেউই এটা মেনে নেননি। কিন্তু সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে রোনালদোকে প্রথম একাদশের বাইরে রাখেন কোচ। তাঁর বদলে জায়গা করে নেন গনসালো র‍্যামোস। তিনি বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমেই হ্যাটট্রিক করেন। ৬-১ গোলে ম্যাচ জিতে ইনস্টাগ্রামে রোনালদো লেখেন, “পর্তুগালের জন্য একটা দারুণ দিন। বিশ্ব ফুটবলের সব থেকে বড় প্রতিযোগিতায় ঐতিহাসিক ফল। প্রতিভা এবং তারুণ্যের মিশেল দেখা গিয়েছে। যে দল নির্বাচন করা হয়েছিল, সেটাকে প্রশংসা করতেই হবে। স্বপ্নের দৌড় চলছে। শেষ পর্যন্ত চলবে।”

রোনালদোকে বাদ দিয়ে দল গড়া হওয়ার পরেও দল নির্বাচনের প্রশংসা করলেন পর্তুগিজ তারকা। রোনালদো নিজের বাদ পড়া নিয়ে কিছু না বললেও তাঁর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ় একে বারেই খুশি হতে পারেননি। তিনি সরাসরি কোচ স্যান্টোসকে আক্রমণ করেছেন। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে নিজের ছবি দেন জর্জিনা। পর্তুগালের খেলা দেখার জন্য মাঠে উপস্থিত ছিলেন তিনি। জর্জিনা নিজের ছবি দিয়ে লেখেন, “পর্তুগালকে অভিনন্দন। কিন্তু ১১ জন ফুটবলার যখন জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য দাঁড়িয়ে, সেই সময় একজনকেই খুঁজছিল সকলে। এটা লজ্জার যে পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলারের খেলা পুরো ৯০ মিনিট দেখতে পেল না কেউ। ভক্তরা তোমার জন্য চিৎকার করছিল। তাঁরা দাবি জানাচ্ছিল তোমাকে দেখার। আশা করি ঈশ্বর এবং তোমার বন্ধু ফের্নান্দো এক হবে আর তোমাকে আবার খেলতে দেখব।”

এখানে জর্জিনা যে রোনালদোকে বুঝিয়েছেন তাই বলাই যায়। পর্তুগালের কোচ স্যান্টোসের সঙ্গে ঝামেলা চলছে রোনালদোর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোনালদোকে তুলে নেওয়ার সময় অঙ্গভঙ্গি করেন তিনি। যা একে বারেই পছন্দ হয়নি স্যান্টোসের। এর পরেই পর্তুগালের কোচ জানিয়েছিলেন যে, প্রি-কোয়ার্টার ফাইনালে রোনালদোকে নাও খেলাতে পারেন তিনি। সেটাই দেখা গেল বুধবার।

মেসির চোখে সেমিফাইনালে যাবে যারা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.