Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা কোহলিকে টপকে বাবরের নতুন কীর্তি
ক্রিকেট (Cricket) খেলাধুলা

কোহলিকে টপকে বাবরের নতুন কীর্তি

By জুমবাংলা নিউজ ডেস্কJune 29, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি নতুন এক কীর্তি গড়লেন। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সময় ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকার রেকর্ড এখন তার দখলে। পাকিস্তানের অধিনায়ক টপকে গেলেন ভারতের তারকা বিরাট কোহলিকে।

কোহলিকে টপকে বাবরের নতুন কীর্তি

Advertisement

বুধবার ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ৮১৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন সময়ের অন্যতম সেরা ব্যাটার বাবর। ওয়ানডেতেও তার অবস্থান সবার উপরে। আর টেস্টে তিনি আছেন চার নম্বরে।

সব মিলিয়ে ১০১৩ দিন টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন কোহলি। তবে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ভালো করতে না পারায় ২১ নম্বরে নেমে গেছেন তিনি। এবারের প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখে কোহলির ১০১৩ দিনের রেকর্ড পেছনে ফেলেছেন বাবর।

তর্কসাপেক্ষে বাবরকে সময়ের সেরা ব্যাটারের তকমাও দিয়ে থাকেন অনেকে। প্রথম খেলোয়াড় হিসেবে তিন সংস্করণের ক্রিকেটের আইসিসি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার হাতছানি রয়েছে তার সামনে। সেই অনন্য লক্ষ্য অর্জনের পথে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন তিনি।

শীর্ষ দশে এসেছে বেশ কিছু পরিবর্তন। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ পাঁচ ও নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে ছয়ে উঠেছেন। দুজনই এগিয়েছেন এক ধাপ করে। অন্যদিকে, দুই ধাপ পিছিয়ে সাতে অবস্থান করছেন ইশান কিশান। ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের সেরা দশে তিনি ছাড়া ভারতের আর কোনো ক্রিকেটার নেই।

আইসিসির ২০২১ সালের বর্ষসেরা টি-টোয়েটি খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। তিনি আছেন দুইয়ে। দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম ও ইংল্যান্ডের ডাভিড মালান যথাক্রমে তিন ও চারে অবস্থান করছেন।

র‍্যাঙ্কিংয়ের আটে রয়েছেন শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা। নয় নম্বরে জায়গাটা দখলে রেখেছেন দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডাসেন। সেরা দশের সবশেষ স্থানে আছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।

টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন জস হ্যাজেলউড। অস্ট্রেলিয়ার পেসারের রেটিং পয়েন্ট ৭৯২। অলরাউন্ড র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা আফগানিস্তানের মোহাম্মদ নবির রেটিং পয়েন্ট ২৬৭। বাংলাদেশের সাকিব আল হাসান আছেন দুইয়ে। তার রেটিং পয়েন্ট ২৩২।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Argentina

ইংল্যান্ড-আর্জেন্টিনা কেন নিজেদের মধ্যে ম্যাচ খেলে না

July 12, 2026
স্কালোনি

ভাগ্য আমাদের পক্ষে ছিল, এম্বোলোর লাল কার্ডে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা : স্কালোনি

July 12, 2026
রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপে নতুন দুই রেকর্ড গড়লেন মেসি

July 12, 2026

Latest News

Argentina

ইংল্যান্ড-আর্জেন্টিনা কেন নিজেদের মধ্যে ম্যাচ খেলে না

স্কালোনি

ভাগ্য আমাদের পক্ষে ছিল, এম্বোলোর লাল কার্ডে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা : স্কালোনি

রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপে নতুন দুই রেকর্ড গড়লেন মেসি

Messi

অবশেষে থামলেন মেসি, ৯ ম্যাচ পর বিশ্বকাপে গোলহীন

হালান্ডে

৬৩৬ দিন পর থামলেন হালান্ড, টানা ১৪ ম্যাচে গোলের অবিশ্বাস্য যাত্রার ইতি

মেসির বার্তা

এই দল কখনো বিশ্বাস হারায় না, সুইজারল্যান্ডকে হারিয়ে মেসির বার্তা

আর্জেন্টিনার কোচ

সমর্থকদের উদ্দেশ্য বার্তা দিলেন আর্জেন্টিনার কোচ

আর্জেন্টিনা

সেমিফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা: তারকারা কী বললেন

Messi

জয়টা জরুরি ছিল, এবার একটু শান্তি পাবো : মেসি

রেফারিকে মেসি

রেফারিকে মেসির কড়া বার্তা: আমার সঙ্গে সম্মান রেখে কথা বলুন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa