Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘বাবুল-গায়েত্রী’ নিজেরাই লিখেছেন পরকীয়ার প্রমাণ
জাতীয়

‘বাবুল-গায়েত্রী’ নিজেরাই লিখেছেন পরকীয়ার প্রমাণ

By Shamim RezaMay 12, 20213 Mins Read

‘বাবুল-গায়েত্রী’ নিজেরাই লিখেছেন পরকীয়ার প্রমাণ

Advertisement

জুমবাংলা ডেস্ক : পুলিশের সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ আট জনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেছেন মাহমুদা খানম মিতুর বাবা মোশাররফ হোসেন। আজ বুধবার দুপুরে এই মামলাটি দায়ের করেন তিনি। মামলার এজহারে বাবুল আক্তারের পরকিয়ার কারণে দাম্পত্য কলহের জেরে মিতুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাদী।

বাদী এজহারে উল্লেখ করেন, কক্সবাজার জেলায় অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত থাকার সময় ২০১৩ সালে ইউএনসিসিআর এর কর্মী গায়ত্রী অমর শিংয়ের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এই নিয়ে মিতুর সঙ্গে দাম্পত্য কলহ শুরু হয় মিতুর। কলহের সময় মিতুকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন বাবুল। এরই মধ্যে ২০১৪ সালের জুলাই মাসে ২০১৫ সালের জুন পর্যন্ত সুদানে জাতিসংঘ শান্তিমিশনে সুদানে ছিলেন বাবুল আক্তার। এই সময় বাবুল আক্তারের মোবাইল ফোনটি চট্টগ্রামের বাসায় ছিল। ওই মোবাইল ফোনে মোট ২৯ বার ম্যাসেজ দেন গায়ত্রী অমর শিং।

এরই মধ্যে গায়ত্রী অমর শিংয়ের দেওয়া দুটি বই পাওয়া যায়। বই দুটি বাবুল আক্তারকে উপহার দিয়েছিলেন গায়ত্রী। ওই বইয়ের একটির তৃতীয় পৃষ্ঠায় গায়ত্রী নিজ হাতের লেখা রয়েছে ‘05/10/13, Coxs Bazar, Bangladesh. Hope the memory of me offering you this personal gift. shall eternalize our wonderful bond, love you. Gaitree.’ একই বইয়ের শেষ পৃষ্ঠায় ২৭৬ এর পরের পাতায় ১নং বিবাদী বাবুল আক্তার নিজের হাতে ইংরেজিতে গায়ত্রী’র সঙ্গে সাক্ষাতের কথা লেখা আছে। তিনি লিখেছেন (বাবুল) ‘First Meet : 11 Sep, 2013, First Beach walk 8th Oct 2013, G Birth day 10 October, First kissed 05 October 2013, Temple Ramu Prayed together, 13 October 2013, Ramu Rubber Garden Chakaria night beach walk.’

মামলার বাদী এভাবেই বাবুল আক্তার ও গায়ত্রী’র হাতের লেখা মামলার এজহারে উল্লেখ করে আরো লিখেন, এই পরকীয়া প্রেমের কারণে বাবুল মিতুর দাম্পত্য অশান্তি চরমে পৌঁছে। বাবুল আক্তারের অনৈতিক কর্মকাণ্ডে মিতু প্রতিবাদ করলে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করে। এই নির্যাতনের বিষয়টি মিতু বাবা-মাকে জানিয়েছিল।

বাদী এজহারে লিখেন, তিনি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন গত ৬ জুন ২০১৬ ইং তারিখে পাঁচলাইশ থানায় বাবুল আক্তার বাদী হয়ে যে হত্যা মামলাটি দায়ের করেছেন সেই মামলার তদন্ত পর্যায়ে তদন্তকারী কর্মকর্তা মিতু হত্যাকাণ্ডের সঙ্গে বাদী বাবুল আক্তার জড়িত থাকার প্রাথমিকভাবে প্রমাণ পাওয়ায় উক্ত মামলার চূড়ান্ত প্রতিবেদন সত্য, ধারা ৩০২/১০৯/৩৪ পেনাল কোড বিজ্ঞ আদালতে দাখিল করেন। এমতাবস্থায় মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের ন্যায় বিচারের নির্মিতে সকল বিবাদীদের বিরুদ্ধে নিজে বাদী মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার, তার সোর্স মো. কামরুল ইসলাম শিকদার, এহতেশামুল হক ভোলা, মো. মোতালেব মিয়া ওরফে ওয়াশিম, মো. আনোয়ার হোসেন, মো. খায়রুল ইসলাম কালু ওরফে কসাই কালু, মো. সাইদুল ইসলাম সিকদার ও শাহজাহান মিয়া।

মিতুর বাবা মোশাররফ হোসেন এই মামলা দায়ের করার আগেই চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে মিতু হত্যাকাণ্ডের পর বাবুল আক্তার বাদী হয়ে দায়ের করা মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়। পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা এই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। সেই চূড়ান্ত প্রতিবেদনেই বাবুল আক্তার ঘটনার সঙ্গে জড়িত মর্মে তথ্য পাওয়ার কথা উল্লেখ রয়েছে। এছাড়া বাবুল আক্তারের মাধ্যমে সোর্স মুছা কিভাবে অন্য যুক্ত হয়েছে সেই বিষয়েও চূড়ান্ত প্রতিবেদনে তথ্য উল্লেখ রয়েছে। মোশাররফ হোসেনের এই মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa