Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home খেলাধুলা বায়ার্নের হৃদয় ভেঙে ফাইনালে রিয়াল
খেলাধুলা ফুটবল

বায়ার্নের হৃদয় ভেঙে ফাইনালে রিয়াল

By জুমবাংলা নিউজ ডেস্কMay 9, 2024, 9:41 AM Asia/Dhaka3 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : শুরুটা বেশ ভালোই করেছিল তবে গোলের দেখা পাচ্ছিল না রিয়াল মাদ্রিদ। বায়ার্ন মিউনিখের পোস্টে ভরসা ছিলেন ম্যানুয়েল নয়ার। রিয়ালের আক্রমণ সামলে প্রতি আক্রমণে গিয়ে প্রথমেই এগিয়ে যায় বায়ার্ন। তবে দ্বিতীয়ার্থে আলফান্সো ডেভিসের করা গোলে জয়ের আশা করলেও রিয়াল মাদ্রিদ সেই স্বপ্ন নষ্ট করে দেয় তাদের।

বায়ার্নের হৃদয় ভেঙে ফাইনালে রিয়াল

৮৮ মিনিট থেকে যোগ করা সময়, চার মিনিটের মধ্যে বদলি হিসেবে নামা হোসেলু দুইবার বল জালে পাঠালে ২-১ গোলে জয় পেয়ে ফাইনালে পৌঁছে যায় রিয়াল। দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে জয় দলটির।

বায়ার্নের মাঠ থেকে ২-২ গোলের সমতায় ফেরা রিয়াল এদিন এগিয়ে যেতে পারত। বক্সের ভেতর থেকে ভিনিসিয়ুস জুনিয়রের চেষ্টা থাকার পরও বল দুরের পোস্টে লেগে ফিরে যায়। ফিরতি বল জালে পাঠানোর জন্য রদ্রিগোর সুযোগ পায়। কিন্তু তার দারুণ শট বেশ দক্ষতার সঙ্গে আটকে দেন ম্যানুয়েল নয়ার। তারপর বায়ার্নের রক্ষণে ফের চাপ সৃষ্টি করতে থাকে রিয়াল। তবে বায়ার্নও কম নয়, সুযোগ বুঝে আক্রমণের চেষ্টা চালায়। ২৮ মিনিটে হ্যারি কেইনকে বেশ হতাশ করেন আন্দ্রি লুনিন।

এই ইংলিশ ফরোয়ার্ডের ভলি ঝাঁপিয়ে কর্নারে পাঠান লুনিন। ১০ মিনিট পর রিয়ালকে এবার হতাশ করেন নয়ার। ভিনিসিয়ুয়ের শট বক্সে থাকা রিয়ালের কোনো ফুটবলার পা স্পর্শ করাতে না পারলে বল দুরের পোস্টে জড়িয়ে যাচ্ছিল প্রায়। এ মন সময় ঝাঁপিয়ে বাইরে পাঠিয়ে দেন নয়ার। তবে মধ্যবিরতি কাটিয়ে ফেরার পর দুই দলই গোলের জন্য হন্য হয়ে উঠে। এবার হ্যারি কেইন আরও একবার গোলের চেষ্টা করলে তা লুনিনের গ্লাভসে আটকে যায়।

কিছুক্ষণ পরই রিয়াল সুযোগ হারিয়ে ফেলে। ভিনিসিয়ুসের বাড়িয়ে দেওয়া বল রদ্রিগো পা ছোঁয়ালেও পোস্টে থাকেনি তা। পোস্ট ঘেঁষে বল চলে যায় বাইরে। আর প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও বিধ্বংসী রুপে থাকেন নয়ার। রদ্রিগো ফ্রিকিক করলে সেটি দুর্দান্তভাবে ঝাঁপিয়ে ফেরান। আর সেই বল ভিনিসিয়ুসের শট ফিস্ট করে বাইরে পাঠিয়ে দেন জার্মানির বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক।

ম্যাচের ৬৮ মিনিটে সান্তিয়াগো বার্নাব্যু অনেকটা স্তব্ধ করে এগিয়ে যেতে থাকে বায়ার্ন মিউনিখ। সার্জ জিনাব্রির বদলি হিসেবে নেমে কাঙ্ক্ষিত সেই গোল এনে দেন আলফান্সো ডেভিস। নিজেদের মাঝখান থেকে হ্যারি কেইনের বাড়িয়ে দেওয়া দীর্ঘ পাস বাম দিকে পেয়ে বক্সে প্রবেশ করে ডান পায়ের শটে পোস্টে পাঠিয়ে দেন বল।

এর চার মিনিট পর বায়ার্নের জালে রিয়াল বল পাঠায়। কিন্তু গোলটি বাতিল করে দেন রেফারি। বায়ার্নের বক্সে হাত দিয়ে মুখে আঘাত করে জসুয়া কিমিচকে ফেলে দেন নাচো। ফলে ভিএআর দেখে সেই গোলটি বাতিল করেন রেফারি। কিন্তু রিয়াল ম্যাচে ফেরার জন্য মরিয়া। ৮৭ মিনিটে ভিনিসিয়ুসের শট নয়ার গ্লাভসে আটকাতে পারে না। আর এই সময় দৌড়ে এসে আলগা বল শট করে জালে পাঠিয়ে দেন বদলি হিসেবে নামা হোসেলু।

এদিকে যোগ করা সময়েও ম্যাজিক দেখান হোসেলু। রুডিগারে ক্রস পাওয়ার পর বক্সের ভেতর থেকে বল জালে পাঠিয়ে দেন এই স্প্যানিশ। এ সময় সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলার পর ভিএআর পরীক্ষায় দেখা যায় হোসেলু অনসাইডে ছিলেন। আর রেফারি তখন গোলের সিদ্ধান্ত দেয়ার পর জয়ের উল্লাসে মেতে উঠে রিয়ালের সাপোর্টাররা।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of ZoomBangla iNews. He is also a good writer.

Related Posts
পতাকা

নওগাঁয় আর্জেন্টিনা ভক্তদের সহযোগিতায় ব্রাজিলের ৪০০ ফুট পতাকা

May 21, 2026, 7:38 PM Asia/Dhaka
বিশ্বকাপের ম্যাচ

বিশ্বকাপের ম্যাচ দেখতে দর্শকদের খরচে বড় ধাক্কা

May 21, 2026, 4:46 PM Asia/Dhaka
স্ট্রাইকার হামজা আবদেলকরিম

মিশরের বিশ্বকাপ দলে হামজা

May 21, 2026, 3:00 PM Asia/Dhaka
Latest News
পতাকা

নওগাঁয় আর্জেন্টিনা ভক্তদের সহযোগিতায় ব্রাজিলের ৪০০ ফুট পতাকা

বিশ্বকাপের ম্যাচ

বিশ্বকাপের ম্যাচ দেখতে দর্শকদের খরচে বড় ধাক্কা

স্ট্রাইকার হামজা আবদেলকরিম

মিশরের বিশ্বকাপ দলে হামজা

বাংলাদেশ

ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে এলো বাংলাদেশ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

নেইমার

বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে যে বার্তা দিলেন নেইমার

World Cup

বাংলাদেশে ‘বিশ্বকাপ ব্ল্যাকআউট’ হওয়ার সম্ভাবনা নেই

ব্রাজিল জাতীয় ফুটবল দল

৩০ বছর পর দল ঘোষণায় যে নজির দেখালো ব্রাজিল

সাবেক অধিনায়ক স্মিথ

মারা গেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্মিথ

নেইমার

নেইমারকে নিয়েই বিশ্বকাপ অভিযানে ব্রাজিল

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp