বায়ুদূষণে শীর্ষে ঢাকা

Advertisement
জুমবাংলা ডেস্ক :বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষ ১০ এর মধ্যে টানা কয়েকদিন অপরিবর্তিত রয়েছে ঢাকার স্থান।

বিশ্বের ১১০টি শহরের মধ্যে আজ সোমবার (২৫ ডিসেম্বর) রাজধানীর অবস্থান প্রথম স্থানে। এর আগে গতকাল রবিবারও দুই নম্বরে ছিল ঢাকা।

আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউ এয়ার) সকাল ৯টার সূচক অনুযায়ী, ২৭২ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা। অর্থাৎ সেখানকার বাতাস নগরবাসীর জন্য খুবই অস্বাস্থ্যকর। দ্বিতীয় স্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারতের দিল্লি শহর। শহরটির বাতাসের মানের স্কোর ২৫৪। পাশাপাশি তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর। শহরটির বাতাসের মানের স্কোর ২১৭। এই মানও নাগরিকদের জন্য খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক বলে বিবেচিত হয়।

ক্রমবর্ধমান বায়ুদূষণের কারণে বিশ্বের অন্যতম দূষিত অঞ্চলে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়া। ফলে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জনপ্রতি পাঁচ বছরেরও বেশি আয়ু কমতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শীত বাড়তে পারে কবে থেকে, জানালো আবহাওয়া অফিস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.