
সেমেদো আর দেম্বেলের মোট বাজার দর বর্তমানে ১৫০ থেকে ২০০ মিলিয়ন ইউরো। সঙ্গে যদি বার্সা শর্ত অনুযায়ী আরও ১০০ মিলিয়ন ইউরো দেয় তবে এক নেইমারকে দিয়ে প্রায় ২৫০-৩০০ মিলিয়ন ইউরো তুলে নিতে পারে পিএসজি। তখন অর্থের হিসাবে তাদের লাভের পাল্লাটাই ভারি থাকবে।
কিন্তু দেম্বেলেকে নিয়ে কিছুটা বিড়ম্বনায় থাকলেও সেমেদোকে যে বার্সা সহজে ছেড়ে দেবে না সেটা বলাই যায়। এখানেই হয়তো এখন গিঁটটা আটকে আছে।
আর সেই গিঁট খুলতেই গতকাল প্যারিসে পিএসজি ও বার্সেলোনার প্রতিনিধিদের মাঝে বৈঠক হওয়ার কথা। বৈঠকের সিদ্ধান্ত এখনও জানা না গেলেও স্প্যানিশ মিডিয়াগুলো এরইমধ্যে খবর জানাতে শুরু করেছে, বার্সেলোনায় পাড়ি জমাতে ভেতরে ভেতরে গোছগাছ সেড়ে নিচ্ছেন নেইমার!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


