
মেসি এই মুহূর্তে কোপা আমেরিকা নিয়ে ব্যস্ত আছেন। চুক্তি নবায়ন কিংবা নতুন ক্লাবে যোগদানের ব্যাপারে তিনি কিছুই বলেননি। তাই সমর্থকরা চিন্তায় আছেন, তাদের প্রিয় তারকা কি বার্সেলোনাতেই চুক্তি নবায়ন করবেন, নাকি অন্য ক্লাবে দেখা যাবে? বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তা আরও একবার মেসির অন্য ক্লাবে যোগদানের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তার দাবি, বার্সেলোনাতেই চুক্তি নবায়ন করবেন মেসি।
তাহলে মেসিকে এখনও নতুন চুক্তিতে নবায়ন করানো হচ্ছে না কেন?এমন প্রশ্নের জবাবে লাপোর্তা জানিয়েছেন, আর্থিক নিয়মনীতির কারণেই মেসিকে নবায়ন করাতে কিছুটা দেরি হচ্ছে। লাপোর্তার ভাষায়, ‘মেসিকে চুক্তিতে নবায়ন করানোর ব্যাপারে আমরা অনেকটাই এগিয়ে গেছি। সে নিজেও এই ক্লাবে থাকতে চায়। কিন্তু আর্থিক ফেয়ার প্লে নিয়ম মেনে চুক্তি তৈরি করতে কিছুটা সময় লাগছে। ক্লাব এবং মেসি- দুই পক্ষেরই যাতে সুবিধা হয়, সেভাবেই চুক্তিপত্র তৈরি করা হচ্ছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



