
মেসি বলেন, ‘এটা জেনে বিস্মিত হয়েছি। সভাপতি সবার সামনে বলা কথাগুলোই আমাদের বলেছেন। কেমন অবস্থা ছিল, এখন চলছে এসব আরকি। সংবাদ সম্মেলন থেকে অধিনায়ককেও একই কথা বলেছেন তিনি। এমন কিছু ঘটা সত্যি অদ্ভুত। তবে এর প্রমাণ আছে, এমন কথাও বলা হয়েছে। এখন সত্য-মিথ্যা জানার অপেক্ষা করতে হবে। এ নিয়ে আর বেশি কিছু বলতে পারছি না।’ ক্যাম্প ন্যুকে ভালোবাসার জায়গা উল্লেখ করে মেসি বলেন, ‘বার্সেলোনাকে ভালোবাসি। তবে রোজারিওকেও (আর্জেন্টিনায় জন্মস্থান) মনে পড়ে। কিন্তু এটা আমার ঘর। আর্জেন্টিনায় তুলনায় এখানে (ক্যাম্প ন্যু) বেশি সময় কাটিয়েছি।’ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লিওনেল মেসি, জেরার্ড পিকে থেকে কার্লোস পুয়োল, জাভি হার্নান্দেজ, পেপ গার্দিওলারা এই প্রতিষ্ঠানের মাধ্যমে কুৎসা রটনার শিকার হয়েছেন। অপরদিকে বার্তোমেউ এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বার্সা কখনোই কোনো খেলোয়াড়, সাবেক খেলোয়াড়, রাজনীতিবিদ, ম্যানেজার, সভাপতি কিংবা সাবেক সভাপতির বদনাম করতে কোনো প্রতিষ্ঠানকে ভাড়া করেনি। এই অভিযোগ ডাহা মিথ্যা।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



