Advertisement
স্পোর্টস ডেস্ক : আবারো আলোচনায় লিওনেল মেসির দলবদল। মৌসুম শুরুর আগে যেটি শুরু হয়েছিল, দিনেদিনে সেটি যেন আরো মাথাচাড়া দিয়ে উঠছে! সম্প্রতি বার্সেলোনা নিয়ে নিজের বিরক্তির কথা স্পষ্টই জানিয়েছেন আর্জেন্টাইন তারকা। বলেছেন, ক্লাবের সব দোষ কাঁধে নিতে নিতে তিনি ক্লান্ত।

এর মানে, ক্লাবটা ছাড়তে পারলেই যেন বাঁচেন তিনি!

কেন এমন হচ্ছে? মেসিই বা কেন ক্লাব ছাড়তে চাইছেন? স্পষ্ট জানা না থাকলেও, আঁচ করতে পারেন তার কোচ রোনাল্ড কোম্যান। সাম্প্রতিক ঘটনায় মেসির পাশে দাঁড়াচ্ছেন তিনি। একইসঙ্গে জানিয়েছেন, দলের সেরা তারকার আরো বেশি সম্মান প্রাপ্য, যেটি তিনি পাচ্ছেন না।

কোম্যান বলেন, কেন লিও এতোটা বিরক্ত সেটি আমি বুঝতে পারি। সে দীর্ঘ সফর করে ফিরেছে এবং তাৎক্ষণিকভাবে তাকে এমন প্রশ্ন করাটা মোটেও সমীচীন ছিল না। ওরা হয়তো বিতর্ক তৈরির উদ্দেশ্যেই এমনটা করেছে। আমি কিন্তু ড্রেসিংরুমে গ্রিজম্যান এবং মেসির মধ্যে কোন সমস্যা দেখিনা। ট্রেনিংয়েও ওরা বেশ মনোযোগী। এটা রীতিমতো বুলশিট একটা তথ্য যে, ওদের মধ্যে ঝামেলা আছে।

তবে বার্সেলোনায় মেসির ভবিষ্যত নিয়ে অনিশ্চিত কোম্যান।

তিনি বলেন, ওর এখনো চুক্তি আছে এবং আমার মতে, তার এখানে থাকতে হবে। তবে তাকে এখানে থাকতে বলা কিংবা রাখার চেষ্টা করার লোক আমি নই। এখন পর্যন্ত সে বার্সেলোনার ফুটবলার। আমরা দেখবো ভবিষ্যতে কি হয়। কেউই জানেনা, মেসির জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছে!

দলে মেসির প্রয়োজনীয়তা যে কতটুকু, সেটিও বুঝিয়ে দিলেন কোম্যান। বললেন, সে বিশ্বসেরা ফুটবলার এবং তার বিকল্প এখনো তৈরি হয়নি। অযথা বিতর্ক তৈরি না করে তাকে তার মতো করে থাকতে দেয়াই উচিত।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.